1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

শিবচরে শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের কবর জিয়ারত নিয়ে বিএনপির ভেতরে-বাইরে ক্ষোভ

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

বজলুর রহমান,শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচর উপজেলায় ধানের শীষের মনোনীত প্রার্থী নাদিরা আক্তারের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীদের একটি অংশ সাবেক আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও শেখ হাসিনার ফুফাতো ভাই মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করাকে কেন্দ্র করে দলীয় অঙ্গনে তীব্র অসন্তোষ ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
জানা যায়, সম্প্রতি মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শিবচরের সাবেক আওয়ামী লীগের চিফ হুইপ ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেন। মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাতো ভাই এবং আওয়ামী লীগ সরকারের একজন ঘনিষ্ঠ ও ক্ষমতাধর নেতা।
এই কবর জিয়ারতের খবর ছড়িয়ে পড়ার পর শিবচরের বিএনপির তৃণমূল পর্যায়ের অনেক নেতা-কর্মী প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। তাদের দাবি, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার যে দমন-পীড়ন, নির্যাতন, গুম-খুন ও রাজনৈতিক নিপীড়ন চালিয়েছে—তার অন্যতম সুবিধাভোগী ছিলেন সাবেক সংসদের চিফ হয়ে নুরী আলম চৌধুরী অন্যতম তার পিতার কবর জিয়ারত করেন
বিক্ষুব্ধ বিএনপি নেতা-কর্মীরা বলেন,
যে পরিবার ও গোষ্ঠী ফ্যাসিস্ট সরকারের সময় সাধারণ মানুষ ও বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের সঙ্গে যুক্ত ছিল, তাদের কবর জিয়ারত করা খাঁটি বিএনপি রাজনীতির সঙ্গে সাংঘর্ষিক।
তারা আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে যারা হামলা-মামলা, জেল-জুলুম ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন, তাদের অনুভূতিতে এই ঘটনা আঘাত করেছে। এতে সাধারণ জনগণের মাঝেও ক্ষোভ ও বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মনে করছেন তারা।
স্থানীয় কয়েকজন বিএনপি নেতা জানান,
আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে যেসব নেতাকর্মী রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, তারা এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারেন না।
এ বিষয়ে সাধারণ মানুষের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলছেন—স্বৈরাচারী সরকারের আমলে ক্ষমতার সুবিধাভোগী ব্যক্তিদের কবর জিয়ারত বিএনপির রাজনৈতিক অবস্থানের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ?
তবে এ বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা বক্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে এমন বিতর্ক বিএনপির ভেতরের ঐক্য ও জনসমর্থনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট