1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড

পঞ্চগড়ে বিএনপি প্রার্থীর ব্যানারে অগ্নিসংযোগ ও ছবি বিকৃতি তেতুলিয়া ও সদর থানায় দুটি জিডি,সংবাদ সম্মেলনে প্রতিবাদ

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ

পঞ্চগড়ে বিএনপি প্রার্থীর ব্যানারে অগ্নিসংযোগ ও ছবি বিকৃতি তেতুলিয়া ও সদর থানায় দুটি জিডি,সংবাদ সম্মেলনে প্রতিবাদ।

পঞ্চগড়-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের নির্বাচনী ব্যানারে অগ্নিসংযোগ ও ছবি বিকৃতির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি প্রার্থীর এজেন্ট ব্যারিস্টার নওফল জমির।রোববার (১ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন পঞ্চগড়-১ আসনের বিএনপি প্রার্থীর এজেন্ট ব্যারিস্টার নওফল জমির। তিনি বলেন, তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের উত্তর সন্ন্যাসীপাড়া এবং পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকায় বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের নির্বাচনী ব্যানার পুড়িয়ে ফেলা হয়েছে এবং তার ছবি বিকৃত করা হয়েছে। এ ধরনের ঘটনা ন্যক্কারজনক ও গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী। ব্যারিস্টার নওফল জমির আরও বলেন, “এ ধরনের কর্মকাণ্ড অসুস্থ রাজনীতির বহিঃপ্রকাশ। রাজনীতিতে মতের পার্থক্য থাকতেই পারে—কেউ জিতবে, কেউ হারবে। কিন্তু ব্যানার পোড়ানো ও ছবি বিকৃত করার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি অভিযোগ করে বলেন, এসব ঘটনার কারণে এলাকায় নির্বাচনী পরিবেশ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার বিষয়ে তেতুলিয়া থানা ও পঞ্চগড় সদর থানায় পৃথকভাবে দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক, পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান, যুবদল নেতা হায়তুন আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট