1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে

মাদারীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো জেলা প্রশাসন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর সদরের চাঁদমারী এলাকায় সরকারী কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ডরমেটরী ভবন সংলগ্ন মহাসড়কের পার্শ্ব থেকে সরকারী জায়গায় গড়ে ওঠা কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে মাদারীপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ ই জানুয়ারী) দুপুরে আইন-শৃঙ্খলা সদস্যদের সাথে নিয়ে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কামরুল ইসলাম।স রেজমিনে দেখা গেছে, মাদারীপুর সদর চাঁদমারী এলাকার সরকারী কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ডরমেটরী ভবনের সম্মুখের মহাসড়কের সামনে কে বা কারা জায়গা দখল করে কয়েকটি টিনের একচালা ঘর তৈরী করেছিলেন। মাদারীপুর সদর মডেল থানার পুলিশ ফোর্স ও জেলা প্রশাসনের কর্মচারীদের সাথে নিয়ে উল্লেখিত এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট স্বশরীরে উপস্থিত থেকে মিস্ত্রি দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এ বিষয়ে জানতে চাইলে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কামরুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে মাদারীপুরে অবৈধ স্থাপনা যত আছে তা উচ্ছেদ করা হবে এবং এ কার্যক্রম চলমান রাখার পাশাপাশি আরো জোরদার করা হবে। উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট