1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে

ডিএনসির অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে আদমদীঘি থানাধীন সান্তাহার হবির মোড় এলাকায় বগুড়া–নওগাঁ মহাসড়কের দক্ষিণ পাশে বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আসামিদ্বয়ের দেহ তল্লাশি করে কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি নোকিয়া (TA 1174) বাটন ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,দিনাজপুর জেলার হাকিমপুর থানার দেবখন্ডা এলাকার মোঃ আনিছুর রহমান (৪২) এবং দিনাজপুর সদর থানার লালবাগ এলাকার মোঃ বিপ্লব হোসেন (২২)।

এ বিষয়ে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়েছে। মাদককারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ ভয়াবহ অপরাধ রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। এ ঘটনায় উপপরিদর্শক শাহ আলম বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট