1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে

কুড়িগ্রামের দুর্গম চরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুর্গম চরাঞ্চলে শহিদা বেগম (২৬) নামে এক গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গণির চরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নারায়ণপুর ইউনিয়নটি একটি দ্বীপচর এলাকা। এখানে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা ও ঘোড়ার গাড়ি। খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে পুলিশ দুর্গম পথ পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত শহিদা বেগম ওই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী। আজিজুল ইসলামের বাড়ির পাশেই একটি ছোট চায়ের দোকান রয়েছে, যা দিয়েই তাদের সংসার চলত। তাদের সংসারে দুই কন্যাসন্তান রয়েছে। নির্মম এই হত্যাকাণ্ডের পর পুরো চরাঞ্চলে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এবং নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার সময় আজিজুল ইসলাম তার বড় মেয়েকে সঙ্গে নিয়ে কালারচর বাজারে চায়ের দোকানে চা ও পিয়াজু বিক্রি করছিলেন। আর চার বছরের ছোট মেয়েকে নিয়ে বাড়িতে ছিলেন শহিদা বেগম।

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে টিউবওয়েলের পাশ থেকে গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, শহিদা বেগম মাটিতে পড়ে আছেন এবং তার গলা দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য কবিরুল ইসলাম বলেন, “শহিদার গলা ও হাতে ভয়াবহভাবে কোপানো হয়েছে। ঘটনাস্থলের আশপাশে কোনো অস্ত্র পাওয়া যায়নি। টিউবওয়েল এলাকা চারদিক থেকে টিনের বেড়া দিয়ে ঘেরা থাকায় সহজে পালিয়ে যাওয়ার সুযোগ কম। ধারণা করা হচ্ছে, ঘটনার সঙ্গে পরিচিত কেউ জড়িত থাকতে পারে।”

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “ইউপি চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে দুটি নদী ও কয়েকটি চর পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে হয়। এলাকাটি অত্যন্ত দুর্গম। শহিদা বেগম ভাত রান্নার জন্য চাল ধোয়ার উদ্দেশ্যে টিউবওয়েলের কাছে গেলে দুর্বৃত্তরা তার গলার শ্বাসনালী কেটে দেয়। আত্মরক্ষার চেষ্টা করায় তার হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”

তিনি আরও বলেন, “খবর পেয়ে তার স্বামী বাজার থেকে ডাক্তার নিয়ে আসেন। তবে ততক্ষণে শহিদা বেগমের মৃত্যু হয়। এলাকাবাসী কেউ ঘটনার বিষয়ে স্পষ্ট তথ্য দিতে পারছেন না। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট