1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে

আলমডাঙ্গায় বিবাহ বিচ্ছেদের হিড়িক এক বছরে অর্ধেক সংসার ভেঙেছে

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা প্রতিনিধিঃ

আলমডাঙ্গা উপজেলায় বিবাহ বিচ্ছেদ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪–২০২৫ সালে উপজেলায় মোট ২,৪৩১টি বিবাহ নিবন্ধিত হয়েছে। এর মধ্যে ১,২৩৭টি বিবাহ বিচ্ছেদে রূপ নিয়েছে, যা মোট বিয়ের প্রায় ৫০.৮ শতাংশ।
পরিসংখ্যানে দেখা গেছে, ১৮ থেকে ৩০ বছর বয়সী নারীরাই সবচেয়ে বেশি তালাকের জন্য আবেদন করেছেন। বিশেষ করে তরুণী, অল্প বয়সী নারী ও প্রবাসী স্বামীর স্ত্রীদের মধ্যে বিচ্ছেদের প্রবণতা বেশি।
স্থানীয় প্রশাসন, কাজী অফিস এবং ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, বিচ্ছেদের পেছনে রয়েছে একাধিক সামাজিক ও মানসিক কারণ। বিশেষ করে বিবাহবহির্ভূত সম্পর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং পারস্পরিক অবিশ্বাসের কারণে অনেক সংসার ভেঙে যাচ্ছে।
আলমডাঙ্গার অনেক পুরুষ প্রবাসে থাকায় দীর্ঘ সময় আলাদা বসবাসের কারণে দম্পতিদের মধ্যে মানসিক দূরত্ব ও একাকিত্ব তৈরি হচ্ছে। যৌতুক, মাদকাসক্তি এবং শারীরিক–মানসিক নির্যাতনের কারণে অনেক নারী বিচ্ছেদের পথ বেছে নিচ্ছেন।
স্থানীয় চায়ের দোকানে আলাপচারিতায় ইমরান নামের এক ব্যক্তি বলেন, “অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ হচ্ছে মায়ের প্রভাব। মায়ের নানা কুপরামর্শে অনেক সংসার অশান্ত হয়ে যায় এবং শেষ পর্যন্ত বিচ্ছেদ ঘটে।”
আলমডাঙ্গা সরকারি কলেজের এক শিক্ষক জানান, “মেয়েদের উচ্চাশা, বিলাসী জীবনযাপন এবং অন্যের সঙ্গে তুলনা করার প্রবণতার কারণে স্বাভাবিক সংসার জীবনের ছন্দ নষ্ট হচ্ছে। অল্পবয়সে বিয়ের ফলে মানসিক পরিপক্কতার অভাব দাম্পত্যে সংঘাত সৃষ্টি করছে।”
বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। বাল্যবিবাহ রোধ, বিয়ের আগে দম্পতিদের কাউন্সেলিং এবং সামাজিক মূল্যবোধ পুনরুদ্ধারে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বিবাহ বিচ্ছেদের ক্রমবর্ধমান হারের সবচেয়ে বড় শিকার হচ্ছে শিশুরা। বাবা-মায়ের বিচ্ছেদের কারণে শিশুরা পারিবারিক স্নেহ, নিরাপত্তা ও মানসিক বিকাশ থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে পারিবারিক মামলা ও সামাজিক অস্থিরতা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট