1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে

মাদারীপুর র‌্যাব-৮ এর অভিযানে শরীয়তপুরের জাজিরায় হাত বোমা তৈরীর সময় ২ জন নিহতের ঘটনায় ৫ আসামী গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরে র‌্যাব-৮ ( সিপিসি-৩) এর একটি আভিযানিক টিম গোয়েন্দা তথ্য,বিশ্বস্ত সোর্স ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শরীয়তপুরের জাজিরা উপজেলায় হাত বোমা তৈরীর সময় ২ জন নিহতের ঘটনায় অভিযুক্ত ৫ জন আসামীকে গ্রেফতার করেছে। বুধবার (১৩ জানুয়ারী) রাতে র‌্যাব-৮ মাদারীপুর- এর কামান্ডিং অফিসার পুলিশ সুপার মীর মনির হোসেন স্বাক্ষরিত প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, গত ০৮/১/২৬ তারিখ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দি সাগর বেপারী (৩৫) এর বাড়ীতে রাত পৌনে চারটার দিকে হাত বোমা তৈরীর সময় তা বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ঘরের চাল ও বেড়া ছিন্নভিন্ন হয়ে উড়ে যায়। এতে ঘটনাস্থলের সন্নিকটে স্থানীয় দেলোয়ার বেপারীর পুত্র সোহান বেপারী (৩২) এর মৃতদেহ পড়ে থাকে এবং হাত বোমায় আহত নবীন সরদার (২২) নামে আরেকজন মারাত্মক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে তার সেখানে মৃত্যু হয়। এ ঘটনায় জাজিরা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে পরে একটি মামলা রুজু করে পুলিশ। উদ্ভূত পরিস্থিতিতে মাদারীপুর র‌্যাব-৮ (সিপিসি-৩) হাতবোমা তৈরী, বিস্ফোরণ ও ২ জন নিহতের রহস্য উদঘাটন ও জড়িত আসামীদের গ্রেফতারে গুরুত্ব বিবেচনায় তথ্য-প্রযুক্তি ব্যবহার সহ ছাঁয়া তদন্ত শুরুর মাধ্যমে বিশ্বস্ত সোর্স নিয়োগ করে জড়িত ৫ জন আসামী সনাক্ত করতে সক্ষম হয়। এরই প্রেক্ষিতে উক্ত ঘটনার সাথে জড়িত শরীয়তপুর সদরের পালং থানাধীন বিলাশখান এলাকা থেকে প্রথমে আসামী মাহমুদুল বেপারী (৩২), সুজন বেপারী (৩২)-কে গ্রেফতার করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে একই থানাধীন মনোহর এলাকা থেকে ছিদাম বেপারী(৪০) ও প্রেমতলা এলাকা থেকে রনি ভূইয়া (৩০)-কে গ্রেফতারে সক্ষম হয়। এছাড়াও ঢাকার কামরাঙ্গীরচর সরকারী হাসপাতাল এলাকা থেকে আরেক আসামী মমিন ভূইয়া (২২)-কে গ্রেফতার করে মাদারীপুর র‌্যাব-৮ এর বিশেষ টিম। পরে তাদেরকে শরীয়তপুর সদর পালং মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। দ্রুততম সময়ের মধযে ক্লু-লেস আসামীদের সনাক্ত ও গ্রেফতারে সক্ষম হওয়ায় মাদারীপুর র‌্যাব-৮ এর আন্তরিকতা, চৌকসতা ও দক্ষতাকে সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট