1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

মানিকগঞ্জে মনোনয়ন বাতিল ৯ প্রার্থীর তিন আসনে নির্বাচনের মাঠে থাকছেন ১৮ জন

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

সিংগাইর প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে বড় ধরনের চমক এসেছে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে। সাবেক সংসদ সদস্যসহ মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্তের কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা।

এর আগে মানিকগঞ্জের তিনটি আসনে বিএনপির চারজন বিদ্রোহী প্রার্থীসহ মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ৯ জনের মনোনয়ন বাতিল হওয়ায় বর্তমানে তিনটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।

মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী বেপারী এবং জনতা দলের প্রার্থী মো. শাহজাহান খানের মনোনয়ন বাতিল করা হয়েছে।

মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আবিদুর রহমান নোমান, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. আব্দুল হক মোল্লা ও জাতীয় পার্টির প্রার্থী এস এম আব্দুল মান্নানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

মানিকগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা, এবি পার্টির প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক হোসেনের মনোনয়ন বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীদের দাখিল করা সমর্থনকারী ভোটার তালিকা থেকে ১ শতাংশ ভোটারের তথ্য দ্বৈবচয়ন পদ্ধতিতে যাচাই করে অসত্য পাওয়া যাওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ ছাড়া জনতা দলের প্রার্থী মো. শাহজাহান খান ও এবি পার্টির প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলামের মনোনয়নপত্রে প্রয়োজনীয় স্বাক্ষর না থাকায় তা বাতিল করা হয়। জাতীয় পার্টির প্রার্থী এস এম আব্দুল মান্নানের মনোনয়ন বাতিলের কারণ হিসেবে ঋণখেলাপির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

মানিকগঞ্জ-১ আসনে বৈধ প্রার্থী: বিএনপির এস এ জিন্নাহ কবীর, জামায়াতে ইসলামীর আবু বক্কর সিদ্দিক, গণঅধিকার পরিষদের মোহাম্মদ ইলিয়াস হুসাইন, স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজা, খেলাফত মজলিসের মো. হেদায়েতুল্লাহ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির দিলীপ কুমার দাশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খোরশেদ আলম।

মানিকগঞ্জ-২ আসনে বৈধ প্রার্থী: বিএনপির মঈনুল ইসলাম খান, খেলাফত মজলিসের মুহাদ্দিস মুহাম্মদ সালাহ উদ্দিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী।

মানিকগঞ্জ-৩ আসনে বৈধ প্রার্থী: বিএনপির আফরোজা খানম রিতা, গণফোরামের মফিজুল ইসলাম খান কামাল, জামায়াতে ইসলামীর মুহা. দেলওয়ার হোসাইন, জাসদের মো. শাহজাহান আলী, খেলাফত মজলিসের মুহাম্মদ সাঈদ নূর, জাতীয় পার্টির (জেপি) মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, জাতীয় পার্টির আবুল বাশার বাদশা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সামসুদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ২৭ জন মনোনয়নপত্র জমা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট