1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
পেট্রোল সংকটে ঘোড়াঘাটে এলপিজি তে ঝুঁকছে বাইকাররা, সাশ্রয়ী হলেও বাড়ছে ঝুঁকি সখিপুরে ৫ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি, দুর্ভোগে হাজারো মানুষ লালমনিরহাটে ২৩টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু  আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, ট্রাক উদ্ধার উলিপুরে ভূট্টা ক্ষেতে জুয়ার আসর, হাতেনাতে গ্রেফতার-৬ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নেত্রকোনায় রংছাতি ইউনিয়নে চোরাচালানকারী ট্রাক জব্দ হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় মাদকবিরোধী সচেতনতায় লিফলেট বিতরণ ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড,প্রতিষ্ঠান সিলগালা পে-স্কেল বাস্তবায়ন আটকে আছে কেন, জানা গেল আসল কারণ জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ট্রাম্প কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সংক্রান্তে ফ্ল্যাশ রিপোর্ট বগুড়ায় টাপেন্টাডল সেবনের দায়ে একজনের কারাদণ্ড ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ লালমনিরহাটে দুই শতাধিক নারী পুরুষের কাছ থেকে ইউপি সদস্যের ঘুষ গ্রহণ উলিপুরে তেল সংকট পাম্পে দীর্ঘ লাইন,চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

মানিকগঞ্জের সিংগাইরে চালু লাইনে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে অজ্ঞাত চোরের মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

সিংগাইর প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সিংগাইরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাত পরিচয়ের এক চোরের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লাখানপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধল্লাখানপাড়া এলাকায় জাহিদ চেয়ারম্যানের বাড়ির সামনে স্থাপিত একটি ১০ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে এক ব্যক্তি সেখানে ওঠেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি সিংগাইর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০–৩৫ বছর হলেও তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর প্রাথমিক আলামত পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, সিংগাইর উপজেলায় সম্প্রতি বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তার চুরির ঘটনা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট