1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পেট্রোল সংকটে ঘোড়াঘাটে এলপিজি তে ঝুঁকছে বাইকাররা, সাশ্রয়ী হলেও বাড়ছে ঝুঁকি সখিপুরে ৫ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি, দুর্ভোগে হাজারো মানুষ লালমনিরহাটে ২৩টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু  আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, ট্রাক উদ্ধার উলিপুরে ভূট্টা ক্ষেতে জুয়ার আসর, হাতেনাতে গ্রেফতার-৬ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নেত্রকোনায় রংছাতি ইউনিয়নে চোরাচালানকারী ট্রাক জব্দ হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় মাদকবিরোধী সচেতনতায় লিফলেট বিতরণ ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড,প্রতিষ্ঠান সিলগালা পে-স্কেল বাস্তবায়ন আটকে আছে কেন, জানা গেল আসল কারণ জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ট্রাম্প কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সংক্রান্তে ফ্ল্যাশ রিপোর্ট বগুড়ায় টাপেন্টাডল সেবনের দায়ে একজনের কারাদণ্ড ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ লালমনিরহাটে দুই শতাধিক নারী পুরুষের কাছ থেকে ইউপি সদস্যের ঘুষ গ্রহণ উলিপুরে তেল সংকট পাম্পে দীর্ঘ লাইন,চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

মাদারীপুরে শীতার্তদের মাঝে “পাশে আছি মাদারীপুর” বেসরকারী সংগঠনের শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

ফায়েজুল কবীর,মাদারীপুর প্রতিনিধিঃ

সারাদেশে প্রচন্ড শীতে যখন জবুথবু অবস্থা এবং মাদারীপুরেও যখন তা জেঁকে বসেছে তখন শীতে কাবু শীতার্তদের পাশে দাঁড়ালো “পাশে আছি মাদারীপুর” নামের একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার ( ০২ জানুয়ারী/’২৬) সকালে কুয়াশাচ্ছান্ন প্রচন্ড শীতের মধ্যে কর্মীদের সাথে নিয়ে মাদারীপুর শহরের বিভিন্ন সড়ক ও অলি-গলির পাশে ছিন্নমূল ও অপেক্ষাকৃত গরীব মানুষের মাঝে ঘুরে-ঘুরে শতাধিক সম্পূর্ণ নতুন গরম জ্যাকেট তাদের গায়ে পড়িয়ে দিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক ও “রাইটস যশোর” এনজিও মাদারীপুরের প্রোগ্রাম অফিসার বায়োজিদ মিয়া। এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আসক ফাউন্ডেশন ও জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা শাখার সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবীর, মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক ও নিরাপদ চিকিৎসা চাই সংগঠন মাদারীপুর এর প্রধান সমন্বয়ক এ্যাডভকেট মশিউর রহমান পারভেজ, মাদারীপুর ট্রাভেলস এর স্বত্বাধিকারী মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক ইমদাদুল হক মিলন।

এসময় আরো উপস্থিত ছিলেন “পাশে আছি মাদারীপুর” সংগঠনের উপদেষ্টা এ্যাডঃ এমদাদুল হক মিলন, আরিফুল ইসলাম সুমন, ডাঃ মোঃ সোহেল, জাহিদুল ইসলাম, সমন্বয়ক মোঃ মাহাবুব, মোঃ রিয়াজুল, মোঃ আজাদ, মোঃ কামরুল হাসান, মমিনুর রহমান, মিসেস রায়েয়া ইসলাম তিথি, বৈশাখী রায় চৌধুরী প্রমুখ। শীতার্থদের মাঝে এই মানবিক কর্ম পরিচালনার জন্য সুশীল সমাজ ও সর্বস্তরের সচেতন মানুষেরা সাধুবাদ জানিয়েছেন। এক সাক্ষাতকারে এর উদ্যোক্তা বায়োজিদ মিয়া জানিয়েছেন, আরো ২ দিন সকালে ও রাতে এই কর্মসূচী অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট