1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
পেট্রোল সংকটে ঘোড়াঘাটে এলপিজি তে ঝুঁকছে বাইকাররা, সাশ্রয়ী হলেও বাড়ছে ঝুঁকি সখিপুরে ৫ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি, দুর্ভোগে হাজারো মানুষ লালমনিরহাটে ২৩টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু  আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, ট্রাক উদ্ধার উলিপুরে ভূট্টা ক্ষেতে জুয়ার আসর, হাতেনাতে গ্রেফতার-৬ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নেত্রকোনায় রংছাতি ইউনিয়নে চোরাচালানকারী ট্রাক জব্দ হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় মাদকবিরোধী সচেতনতায় লিফলেট বিতরণ ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড,প্রতিষ্ঠান সিলগালা পে-স্কেল বাস্তবায়ন আটকে আছে কেন, জানা গেল আসল কারণ জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ট্রাম্প কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সংক্রান্তে ফ্ল্যাশ রিপোর্ট বগুড়ায় টাপেন্টাডল সেবনের দায়ে একজনের কারাদণ্ড ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ লালমনিরহাটে দুই শতাধিক নারী পুরুষের কাছ থেকে ইউপি সদস্যের ঘুষ গ্রহণ উলিপুরে তেল সংকট পাম্পে দীর্ঘ লাইন,চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

চট্টগ্রাম কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ডাকাত দলের ৭ সদস্যকে অস্ত্রসহ আটক

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধিঃ

ডাকাতিরপ্রস্তুতিকালে একটি সন্ত্রাসী চক্রের দুই প্রধান আসামিসহ মোট সাতজনকে চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আকারের তিনটি স্টিলের ছোরা ও একটি স্টিলের কাঁচি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড এলাকার রেলওয়ে জামে মসজিদের মূল ফটকের সামনে পাকা সড়কে এই অভিযান চালানো হয়।

সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই মো. আবু সাঈদ রানাসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন মো. আলাউদ্দিন (৩০), রমজান হোসেন রুবেল ওরফে দাইত্যা রুবেল (৩২), মো. জাহাঙ্গীর আলম (৩৫), জাহিদুল ইসলাম (২৭), মো. শান্ত (১৯), মো. মঞ্জুর আলম (৩০) ও মো. শরীফ (৩০)।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০৩, তারিখ-০২/০১/২০২৬ খ্রি.,

গ্রেপ্তারকৃত সাতজনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট