1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় ডিবির অভিযানে ৩০ কেজির বিষ্ণুমূর্তি উদ্ধার,গ্রেফতার-২ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট সেনবাগে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল  এক বৃদ্ধের ডিএনসির অভিযানে ই-স্কাফসহ আটক-১ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং  সতীনের ঘরে দিন দুপুরে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণা অলংকার লুটে নিলো সতীন,অবশেষে দিশেহারা  প্রধানমন্ত্রীর প্রশাসনিক ছক বদল, নতুন মুখ যারা মাদারীপুর সরকারী কলেজ ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে স্থানীয় এমপি’র মাদক,কিশোরগ্যাং,চাঁদাবাজ,ভূমিদস্যু,মবের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড  পীরগাছায় চোরাই বিদ্যুতের অভিযোগে স্কুলের মিটার ও ড্রপতার বাজেয়াপ্ত বগুড়ায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত লাফিয়ে বাড়ছে তেলের দাম, ধস নেমেছে শেয়ারবাজারেও সবুজ শাক “ঘি কাঞ্চন” সবজী চাষে আর্থিক স্বচ্ছলতা ফিরলো মাদারীপুরের কৃষক আলমগীর মাতুব্বরের উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব অবৈধ অস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় মাগুরা জেলা পুলিশ,রাজারবাগে আইজিপির পুরস্কার গ্রহণ ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বিষাক্ত গ্যাসে ফসলহানি ক্ষতিপূরণের দাবিতে কৃষকের মানববন্ধন

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। গতকাল শনিবার গভীর রাতে র‍্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল জেলার তানোর উপজেলার চুনিয়াপাড়া এলাকায় এই অভিযান চালায়। অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি, ১২টি শটগানের গুলি, চারটি পাইপগান, ছয়টি চিকন পাইপসহ অস্ত্র তৈরির যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

রোববার (২৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে র‍্যাব এসব তথ্য জানায়। র‍্যাব জানায়, আগ্নেয়াস্ত্রের খোঁজে চুনিয়াপাড়া গ্রামের এন্তাজ আলীর বসতবাড়ির পশ্চিম পাশে গোয়ালঘরের পেছনে রান্নার লাকড়ির নিচে, একই এলাকার আব্দুস সোবাহানের বসতবাড়ির উত্তর পাশে খড়ি রাখার ঘরে খড়ির নিচে এবং জয়নালের বসতবাড়ির উত্তর পাশে খড়ি রাখার ঘরে খড়ির নিচে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে এসব অস্ত্র উদ্ধার হয়।

উদ্ধার করা অস্ত্র সম্পর্কে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও তাঁরা কোনো তথ্য দিতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে অস্ত্রগুলোর উৎস বা মালিকানা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি বলে র‍্যাব জানিয়েছে। তাই একটি সাধারণ ডায়েরি (জিডি) করে অস্ত্রগুলো তানোর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট