1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

লালমনিরহাটে পুলিশের তল্লাশির পর ছেড়ে দেওয়া ভ্যান থেকে ভারতীয় পণ্য জব্দ, তদন্তের নির্দেশ

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দুই দফা তল্লাশির পর ছেড়ে দেওয়া একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজিবি জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের স্টেশন রোড সংলগ্ন সোহরাওয়ার্দী মাঠ এলাকা থেকে এজেআর কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। তল্লাশি চালিয়ে ভ্যানটি থেকে ৯০ বস্তায় ২ হাজার ৫১১ কেজি ভারতীয় জিরা ও ১৮০টি ভারতীয় চাদর উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে কুড়িগ্রাম থেকে আসা একই ভ্যানটি লালমনিরহাটের বড়বাড়ী এলাকায় সদর থানা পুলিশ আটক করে তল্লাশি চালায়। পরদিন বুধবার রাতে ডিবি পুলিশ পুনরায় তল্লাশি চালিয়ে গাড়িটি ছেড়ে দেয়। এ বিষয়ে ডিবি পুলিশের ওসি সাদ আহমেদ জানান, তল্লাশির সময় পণ্যের বিপরীতে কাগজপত্র থাকায় গড়িটি ছেড়ে দেয়া হয়েছে।
পরে বিজিবি গাড়িটি আটক করে পণ্য জব্দ করে।এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, পুলিশের তল্লাশির পর বিজিবি আটক করার আগেই গাড়ি থেকে কসমেটিকসের দুটি কার্টন ও দশ বস্তা জিরা নিখোঁজ হয়েছে। তবে বিজিবি জানায়, তল্লাশিতে কোনো কসমেটিকস পাওয়া যায়নি এবং চালানে উল্লেখিত একশ বস্তার পরিবর্তে ৯০ বস্তা জিরাই জব্দ করা হয়েছে।
ঘটনাটি তদন্তে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাহাদাত হোসেনকে দায়িত্ব দিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তিনি বলেন, তদন্তে কারও গাফিলতি বা সংশ্লিষ্টতার প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট