1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ তিনজন গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে মিনিটে গাবতলী উপজেলার মড়িয়া, গোলাবাড়ী ও মহিষাবান এলাকায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ডিএনসি বগুড়া কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল ও গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ–এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াকুব হোসেন (৪৮), মোঃ মাহাফুজার (৩৫) ও মোঃ সোদারুন আমিন (৪৫) নামের তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে।

ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে তিনজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত গাঁজা ঘটনাস্থলেই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ বলেন,“মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

ডিএনসি বগুড়ার জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদকমুক্ত সমাজ গড়তে ডিএনসি বগুড়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিয়মিত অভিযান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান ও মোবাইল কোর্টের মাধ্যমে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় আনা হচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

তিনি আরও বলেন,“মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ডিএনসি বগুড়া সবসময় সাধারণ মানুষের সহযোগিতা প্রত্যাশা করে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট