1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি রামদা, একটি সুইচ গিয়ার চাকু ও একটি কাঁচি উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মুন্না ওরফে রগ কাটা মুন্না (৩২), আল আমিন (৩০) ও আলাল (২০)।
ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন  জানান, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (দক্ষিণ) শাখার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) এস. এম. এনামুল হকের নেতৃত্বে একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে। অভিযানের সময় তাঁরা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত  মুন্না ওরফে রগ কাটা মুন্নার বিরুদ্ধে ঢাকা ও আশপাশের বিভিন্ন থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। সিডিএমএস পর্যালোচনায় তাঁর বিরুদ্ধে কোতয়ালী, দক্ষিণ কেরানীগঞ্জ ও পল্টন থানাসহ মোট আটটি মামলার তথ্য পাওয়া গেছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা  ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা করা হয়েছে (মামলা নম্বর–৫৫, তারিখ ২৫ ডিসেম্বর ২০২৫)। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা জেলা ডিবির বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট