1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১০ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ আটক দুই মাদক কারবারী শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ আটক-১,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নদীতে গোসলে যাওয়ার সময় বিষধর সাপের কামড়ে শ্রীপুরে কৃষকের মৃত্যু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী সপরিবারে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে আহত করলো নেশাগ্রস্থ স্বামী আমতলীতে একশন এইডের পরিচালনায় জলবায়ু দূষনের প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত ২১ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু, স্বস্তি জ্বালানি খাতে ঈদের জন্য সাপ্তাহিক ছুটি বাতিল করল সরকার হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধজাহাজে পালটাপালটি হামলা মিঠাপুকুরে নিখোঁজ কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ও পীরগঞ্জে ডিপ টিউবয়েলের পাহারাদারকে খুন ডিএনসির অভিযানে টাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিপিএলে ম্যাচ ফিক্সিং, ৫ জনকে নিষেধাজ্ঞা দিল বিসিবি বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠন পীরগাছায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘোড়াঘাটে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচার ও অনৈতিক দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ঈশ্বরগন্জে কাঁচামাটিয়া নদী রক্ষায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পরিবেশ রক্ষায় গ্রীন ভয়েস ফুলবাড়ি উপজেলা শাখার মতবিনিময় সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতের লক্ষ্যে গ্রীন ভয়েস ফুলবাড়ি উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় ও দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় ফুলবাড়ি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কুড়িগ্রাম জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, নদী দখল, নির্বিচারে বৃক্ষ নিধন ও পরিবেশ দূষণ বর্তমানে মানব সভ্যতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব সংকট মোকাবিলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে সম্পৃক্ত করে সংগঠিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই।
মতবিনিময় সভায় গ্রীন ভয়েসের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ফুলবাড়ি উপজেলাকে সবুজ ও পরিবেশবান্ধব জনপদে রূপান্তরের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন, স্কুল-কলেজভিত্তিক কার্যক্রম এবং স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের কেন্দ্রীয় সদস্য রাইসুল ইসলাম নোমান, রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল, কুড়িগ্রাম জেলা সভাপতি মিজানুর রহমান, জেলা সাধারণ সম্পাদক নুরনবী সরকার, ফুলবাড়ি উপজেলা সদস্য মোঃ সুমন রহমান, নাইমুর রহমান নিশাতসহ গ্রীন ভয়েসের বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী সদস্য।

বক্তারা সংগঠনের চলমান কার্যক্রমের সার্বিক মূল্যায়ন করে ভবিষ্যতে ফুলবাড়ি উপজেলায় আরও পরিকল্পিত ও কার্যকর পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়নের দিকনির্দেশনা দেন। পাশাপাশি নতুন ও পুরোনো সদস্যদের সংগঠনের আদর্শ ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে অবহিত করা হয়।
সভায় নতুন সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনা প্রশংসিত হয়। বক্তারা বলেন, তরুণদের ঐক্য ও সচেতন উদ্যোগই পরিবেশ রক্ষার আন্দোলনকে আরও শক্তিশালী করতে পারে।

এছাড়া আগামী দিনে বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবেশবান্ধব বার্তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়। পরিবেশ রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষকে গ্রীন ভয়েসের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট