1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

গাইবান্ধার চরের শীতার্থ ছাত্র-ছাত্রী বয়স্ক নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন গাইবান্ধার জেলা প্রশাসক

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

 গাইবান্ধা প্রতিনিধিঃ

দিন যায় রাত আসে।আবার  রাত শেষে   দিন আসে।  বাংলাদেশ ছয় ঋতুর দেশ। এখন  শীতকাল  কয়েকদিনের শীতের হিমেল হাওয়ায় গাইবান্ধার মানুষের জীবন  যখন আবার জুবুথুবু তখনই আবার  গাইবান্ধার মানবিক জেলা প্রশাসক ও  জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা শীতবস্ত্র কম্বল নিয়ে গাইবান্ধার  এক প্রান্ত থেকে আরেক  প্রান্তে নির্দেশনা প্রদান করে  নিজেও ছুটে যাচ্ছেন শীতার্ত মানুষের পাশে। ২৫  ডিসেম্বর বৃহস্পতিবার ২০২৫ ইং তারিখে  গাইবান্ধার কামারজানী ইউনিয়নের বাটিকামারী চরে মাদ্রাসার ছাত্র ছাত্রী, অসহায় বয়স্ক নারী পুরুষের মাঝে ২০০ (দুইশত) পিস শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। কম্বল বিতরণে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোহা: জাহাঙ্গীর আলম বাবু, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাব্বির আহমেদ, কামারজানি ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান ও অন্যান্য ইউপি সদস্যবৃন্দ। উল্লেখ্য যে গাইবান্ধায়  সদর উপজেলার কুন্দারপাড়া চরে ২০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ মধ্য দিয়ে গাইবান্ধায়  শীতবস্ত্র বিতরণের শুভ সূচনা করেন  গাইবান্ধার মানবিক  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মাসুদুর রহমান মোল্লা।  আরো উল্লেখ্য যে বাংলাদেশের উত্তরের জেলা গাইবান্ধা। শীতের সময়  প্রচন্ড শীত এরএর হিমেল হাওয়া  বয়ে যায় গাইবান্ধা জেলায়। কয়েকদিন থেকে গাইবান্ধায় জেঁকে বসেছে শীত। চারদিকে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জেলা জুড়ে বেড়েছে শীতের প্রকোপ। সকাল থেকে রোদের দেখা পাওয়া দুষ্কর ব্যাপার হয়ে দাড়িয়েছে।

গত এক সপ্তাহ ধরে ঘন কুয়াশার সাথে শীতল বাতাসের প্রভাবে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। সারাদিন জুড়ে হালকা কুয়াশাচ্ছন্ন থাকে মাঝে মাঝে রোদের দেখা মিললেও সন্ধ্যা থেকে হিমেল হাওয়া বইতে থাকায় অনেক বেশি শীত অনুভূত হয়।

তীব্র শীতের প্রকোপে দুর্ভোগে পরেছেন নিম্ন আয়ের ছিন্নমূল মানুষরা। এসব মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করতে হাত বাড়িয়ে দিয়েছে গাইবান্ধার জেলা প্রশাসন। গাইবান্ধা উপজেলা সদরের কামারজানি ইউনিয়নের  কুন্দারপাড়া চড়ে দুই শতাধিক অসহায় ছিন্নমূল, গরিব ও দুঃস্থ ব্যক্তিদের শীত নিবারণে জন্য ৪-১২-২০২৫ ইং তারিখে  কম্বল বিতরন করেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।কম্বল বিতরন শেষে জেলা প্রশাসক জানিয়ে ছিলেন , শীতের প্রকোপ থেকে জনসাধারণকে রক্ষা করতে গাইবান্ধা জেলায় কুন্দারপাড়া চরের মানুষের মাঝে কম্বল বিতরণের  মধ্য দিয়ে শীত বস্ত্র বিতরণের কার্যক্রম শুরু হলো। এ শীত বস্ত্র কম্বল বিতরণ কার্যক্রম গাইবান্ধা জেলার শীতার্ত  মানুষের মাঝে অব্যাহত থাকবে।  এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে  গাইবান্ধা সকল উপজেলায় শীতের  প্রকোপ থেকে সাধারণ  মানুষের  জীবন যাপন  রক্ষা পেতে  শীত বস্ত্র কম্বল  বিতরণ করা হয়েছে। উপজেলার  নির্বাহী অফিসারগণ  সকল ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে তৃণমূল মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। আবার এই গাইবান্ধা  জেলার বসবাসরত  বেদে পল্লীতেও  গভীর রাতে  জেলা প্রশাসকের নির্দেশনায়  শীতবস্ত্র বিতরণ  করা হয়েছে। গাইবান্ধার  রেল স্টেশন থেকে শুরু করে ছিন্নমূল সকল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ  করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট