1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

দুপচাঁচিয়ায় লোটো শোরুম ম্যানেজার হত্যা র‍্যাবের যৌথ অভিযানে গাইবান্ধা থেকে সন্দেহভাজন আটক-১

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার দুপচাঁচিয়ায় লোটো শোরুম ম্যানেজার পিন্টু আকন্দ (৩৮) হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম সন্দেহভাজন আসামিকে আটক করেছে র‍্যাব। র‍্যাব-১২ (বগুড়া), র‍্যাব-১৩ সিপিসি-৩ (গাইবান্ধা) ও র‍্যাব-৪-এর যৌথ অভিযানে গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম কোমরনই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত মো. জেলহজ আলী (৩০) বগুড়া জেলার দুপচাঁচিয়া পৌরসভার ডিম শহর এলাকার বাসিন্দা।
র‍্যাব জানায়, নিহত পিন্টু আকন্দ নওগাঁ জেলার রানীনগর উপজেলার মৃত আয়েজ উদ্দিন আকন্দের ছেলে। তিনি প্রায় তিন বছর ধরে দুপচাঁচিয়া পৌরসভার সিও অফিস মোড়সংলগ্ন খন্দকার মার্কেটে অবস্থিত তৌফিক এলাহী সুজনের মালিকানাধীন লোটো শোরুমে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার দিন ২২ ডিসেম্বর রাতে শোরুমের দৈনন্দিন লেনদেন শেষ করে রাত আনুমানিক ৯টা ৭ মিনিটে শোরুম বন্ধ করার সময় ৬–৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি সেখানে প্রবেশ করে। তারা পিন্টু আকন্দকে জোরপূর্বক একটি ঢাকা মেট্রো চ-১৫-৩২৬৮ নম্বরের হায়েস মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে আদমদীঘি থানাধীন ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমরভোগ গ্রামের একটি পুকুরপাড় সংলগ্ন পাকা সড়কে মাইক্রোবাসের ভেতরেই তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. সাবিনাজ খাতুন দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
র‍্যাব-১২ সিপিএসসি বগুড়া গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, মামলার সন্দেহভাজন আসামি মো. জেলহজ আলী গ্রেপ্তার এড়াতে গাইবান্ধা সদর থানা এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে র‍্যাব-১২-এর অধিনায়কের নির্দেশনায় ২৬ ডিসেম্বর ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে পশ্চিম কোমরনই এলাকায় অভিযান চালিয়ে তাকে একটি বাটন মোবাইল ও একটি সিম কার্ডসহ আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট