1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি

কেরানীগঞ্জের আগানগরে জাবালে নুর সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড,৪২ জন জীবিত উদ্ধার, বিল্ডিং কোড লঙ্ঘনের প্রাথমিক প্রমাণ

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৪ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ প্রতিনিধি:

রাজধানীর কেরানীগঞ্জের আগানগর এলাকায় অবস্থিত জাবালে নুর সুপার মার্কেট কাম আবাসিক ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ১৫টি ইউনিট একযোগে কাজ করছে। এ পর্যন্ত ভবনটি থেকে ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ঘটনাস্থলে এক প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী এসব তথ্য জানান।

লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, ভবনটির বেজমেন্টে থাকা একটি জুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ভবনের নিচতলায় জুট, পোশাকসহ বিভিন্ন  গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ায় পুরো ভবন ঢেকে যায়।

তিনি বলেন, “ধোঁয়ার কারণে উদ্ধার অভিযান ও আগুন নেভানোর কাজে চরম বেগ পেতে হচ্ছে। বেজমেন্টে থাকা প্রতিটি গোডাউনের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নেভাতে হচ্ছে। তবে আমরা নিশ্চিত করতে পেরেছি যে আগুন আশপাশের ভবনে ছড়িয়ে পড়েনি।”

 

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে কোনো ধরনের কেমিক্যালের অস্তিত্ব বা বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি। ফলে আগুনের মাত্রা আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা আপাতত নেই।

 

অগ্নিকাণ্ডের ভয়াবহতা ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। তারা উদ্ধারকাজ, ভিড় নিয়ন্ত্রণ এবং সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় , ভবনের ওপরের তলাগুলোতে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনও কেউ ভেতরে আটকা রয়েছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।অভিযান শেষে সব কিছু নিশ্চিত ভাবে জানা যাবে।

ঘটনাস্থল পরিদর্শন করেন শেষে  কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বলেন, “ভবনটির অনুমোদন সংক্রান্ত কাগজপত্র যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে দেখা গেছে, এই ভবনে বিল্ডিং কোড মানা হয়নি। গ্যারেজের জন্য নির্ধারিত জায়গায় গোডাউন তৈরি করা হয়েছে, যা আইনের সুস্পষ্ট ব্যত্যয়।”

তিনি আরও জানান, “এই ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ভবন মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

বিশেষজ্ঞদের মতে, ভোরের সময় আগুন লাগায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে দিনের ব্যস্ত সময়ে এ ধরনের ভবনে অগ্নিকাণ্ড ঘটলে তা ভয়াবহ রূপ নিতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

কেরানীগঞ্জের আগানগর—‘গার্মেন্টস পল্লি’ নামে পরিচিত এই এলাকায় অগ্নিকাণ্ড যেন আর কোনো ব্যতিক্রমী ঘটনা নয়, বরং এক নির্মম বাস্তবতা। বারবার আগুন লাগে, প্রতিবারই তদন্ত কমিটি গঠন করা হয়, কিছুদিন তৎপরতা দেখা যায়। এরপর সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু ধীরে ধীরে বিস্মৃতির আড়ালে চলে যায়। স্থানীয় মানুষ, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবাই যেন আবারও আগের ঝুঁকিপূর্ণ অবস্থায় ফিরে যায়।

সাম্প্রতিক এই অগ্নিকাণ্ড আবারও নগ্নভাবে সামনে এনে দিয়েছে—বিল্ডিং কোড উপেক্ষা, অনুমোদনবহির্ভূত গোডাউন এবং কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থার ঘাটতি রাজধানীর জননিরাপত্তাকে কতটা ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। কাগজে-কলমে নিয়ম থাকলেও বাস্তবে তার প্রয়োগ না থাকলে এসব তদন্ত আর আশ্বাস কেবল আনুষ্ঠানিকতা হয়েই থেকে যায়।

এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে, অগ্নিকাণ্ডকে আর ‘দুর্ঘটনা’ বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এটি একটি কাঠামোগত ব্যর্থতার প্রতিচ্ছবি। তদন্তের ফলাফলের ভিত্তিতে যদি দৃষ্টান্তমূলক ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে আগানগরের মতো ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয় শুধু সময়ের অপেক্ষা—যার মূল্য দিতে হতে পারে অসংখ্য নিরীহ প্রাণ দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট