1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

ডিএনসির অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড়ায় ১১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এনামুল (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে জেলার শিবগঞ্জ থানাধীন চন্ডিজান (করতকোলা) গ্রামে
অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি দল।

অভিযানকালে এনামুলের দেহ তল্লাশি করে তার পরিহিত হালকা সাদা রঙের সোয়েটারের সামনের ডান পকেট থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা কমলা রঙের ১১০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে তার কাছে থাকা মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকাও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী এনামুল জেলার শিবগঞ্জ থানাধীন চন্ডিজান (করতকোলা) গ্রামের বাবলু প্রামানিকের ছেলে।

এ বিষয়ে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ডিএনসি নিয়মিত অভিযান পরিচালনা করছে। বগুড়ায় কোনোভাবেই মাদক কারবারিদের ছাড় দেওয়া হবে না। এই ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ডিএনসি বগুড়া জেলা কার্যালয় জানায়, মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট