1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ। হতাহতদের সহায়তার ঘোষণা, তদন্ত কমিটি গঠন

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের হাইমচর এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।  দুর্ঘটনার পর হতাহত যাত্রীদের ঢাকা নদী বন্দর সদরঘাট টার্মিনালে আনা হয়।
গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে চাঁদপুর জেলার হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নৌ পুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লঞ্চ সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী। নিহতদের মরদেহ সদরঘাট টার্মিনালে রাখা হয়েছে। সুরতহাল শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হবে।
নিহতরা হলেন ভোলার লালমোহন উপজেলার আব্দুল গনি, মো. সাজু, রিনা বেগম এবং চরফ্যাশন উপজেলার মো. হানিফ।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ভোলার ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে এমভি জাকির সম্রাট-৩। চাঁদপুরের মেঘনা নদীতে পৌঁছানোর পর ঘন কুয়াশার কারণে লঞ্চটি ধীর গতিতে চলছিল। এ সময় বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার-৯-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের এক পাশ দুমড়ে-মুচড়ে যায় এবং লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর সদরঘাটে দুর্ঘটনাকবলিত লঞ্চ এমভি জাকির সম্রাট-৩ পরিদর্শন করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এ সময় তিনি নিহত ও আহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

এসময়  নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে এক লাখ ৫০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি লঞ্চ দুটির মালিকপক্ষকে তলব করা হয়েছে। দায়ী মালিকপক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনা তদন্তে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, “লঞ্চ অ্যাডভেঞ্চার-৯-এর পাঁচজন স্টাফকে ইতোমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঘন কুয়াশার মধ্যে লঞ্চ চলাচল না করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, প্রতিটি লঞ্চে ফগ লাইট ও সাইড লাইট নিশ্চিত করতে হবে। পাশাপাশি লঞ্চগুলোর ফিটনেস ও লাইসেন্স নিয়মিত তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।
এই দুর্ঘটনার পর নৌপথে যাত্রী নিরাপত্তা ও কুয়াশাকালীন নৌ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট