1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক

আজ ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় ব্যাপক জনসমাগম ও যানজট দেখা দিয়েছে। এ কারণে নগরবাসীকে কিছু সড়ক এড়িয়ে চলতে এবং বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৫৫ মিনিটে লন্ডন থেকে দেশে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) ও এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশানের নিজ বাসভবনে যাবেন তারেক রহমান। এ সময় বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তায় তাকে অভ্যর্থনা জানাতে অতিরিক্ত জনসমাগম হবে।

সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালী থেকে আব্দুল্লাহপুর এবং কুড়িল থেকে মস্তুল পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ে এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি বিকল্প হিসেবে যে রাস্তাগুলো ব্যবহারের পরামর্শ দিয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে-

১. আব্দুল্লাহপুর–কামারপাড়া–ধউর ব্রিজ–পঞ্চবটি–মিরপুর বেড়িবাঁধ–গাবতলী রুট

২. উত্তরা ও মিরপুরবাসীর জন্য হাউস বিল্ডিং–জমজম টাওয়ার–১২ নম্বর সেক্টর–মেট্রোরেল রুট

৩. গুলশান, বাড্ডা ও প্রগতি সরণি এলাকার যাত্রীদের জন্য গুলশান-১, পুলিশ প্লাজা, আমতলী ও মহাখালী রুট

৪. মহাখালী বাস টার্মিনাল থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের জন্য মিরপুর–গাবতলী রোড

৫. কাঞ্চন ব্রিজ থেকে আগত যানবাহনের জন্য বসুন্ধরা আবাসিক এলাকা হয়ে মাদানী এভিনিউ।

এ ছাড়া মিরপুর ও উত্তরা এলাকার যাত্রীদের মেট্রোরেল ব্যবহার এবং ঢাকা–জয়দেবপুর রুটে ট্রেন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বিদেশগামী ও হজযাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

অভ্যর্থনায় অংশগ্রহণকারীদের কোনো ব্যাগ, লাঠি বহন না করা, গাড়িবহরে যুক্ত না হওয়া এবং মোটরসাইকেল নিয়ে গুলশান–বনানী থেকে বিমানবন্দর সড়কে অবস্থান না করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার যানবাহন এ নির্দেশনার বাইরে থাকবে।

এদিকে নেতাকর্মীদের জন্য নির্ধারিত পার্কিং স্থানও জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে-

১. টঙ্গী হয়ে আগত যানবাহনের জন্য বিশ্ব ইজতেমা মাঠ

২. পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে আগত যানবাহনের জন্য নীলা মার্কেট ও বাণিজ্য মেলার মাঠ

৩. গাবতলী রুটের যানবাহনের জন্য দিয়াবাড়ি পশুর হাট

৪. বাবুবাজার ও বসিলা ব্রিজ হয়ে আগত যানবাহনের জন্য আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠ

৫. মাওয়া রোড দিয়ে আগত যানবাহনের জন্য মতিঝিল বাণিজ্যিক এলাকা।

ডিএমপি আশা করছে, নগরবাসীর সহযোগিতায় এই দিনে যানজট ও নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট