1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

লোহিত সাগরের মাঝখানে স্বপ্নের ভিলা কিনলেন রোনালদো, দাম কত

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

ফুটবল মাঠের বাইরে এবার ভিন্ন আলোচনায় ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবে লোহিত সাগরের মাঝখানে অবস্থিত এক অভিজাত দ্বীপে প্রায় ১১৬ কোটি টাকা মূল্যের দুটি বিলাসবহুল ভিলা কিনেছেন পর্তুগিজ তারকা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

নুজুমা রিসোর্ট নামে পরিচিত এই দ্বীপটি সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় ৮০০ মাইল দূরে অবস্থিত। এখানে যাতায়াতের একমাত্র উপায় সি-প্লেন অথবা নৌকা, যা দ্বীপটিকে আরও ব্যক্তিগত ও নিরিবিলি করে তুলেছে। রোনালদোর কেনা দুটি ভিলার প্রতিটির আনুমানিক মূল্য ৫৮ কোটি টাকা।

বিশ্বখ্যাত ব্রিটিশ স্থপতি লর্ড নরম্যান ফস্টার নকশা করা এই ভিলাগুলো একটি সংরক্ষিত এলাকায় অবস্থিত, যেখানে প্রকৃতির সৌন্দর্য আর নিস্তব্ধতা উপভোগ করার সুযোগ পান শুধুমাত্র নির্বাচিত অতিথিরা। একটি ভিলায় রয়েছে তিনটি বেডরুম, অন্যটিতে দুটি। প্রতিটি ভিলাতেই রয়েছে প্যানোরামিক কাচের জানালা, ব্যক্তিগত সুইমিং পুল, সমুদ্রের দৃষ্টিনন্দন দৃশ্য এবং এমনকি আকাশ দেখার জন্য টেলিস্কোপও।

রোনালদো জানিয়েছেন, প্রথমবার দ্বীপে আসার পর থেকেই তিনি ও তার সঙ্গী জর্জিনা গভীর এক মানসিক সংযোগ অনুভব করেন। তার ভাষায়, “এই জায়গাটিতে আমরা এক ধরনের শান্তি খুঁজে পাই, যা আমাদের জন্য খুবই বিশেষ।” রেড সি ইন্টারন্যাশনালের সিইও জন পাগানো রোনালদো ও তার পরিবারকে এই কমিউনিটিতে স্বাগত জানান।

ভিলার অতিথিরা এখানে স্পা সুবিধা, ডাইভিং সেন্টার এবং বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টস উপভোগ করতে পারেন, যা একে পরিণত করেছে পূর্ণাঙ্গ বিলাসবহুল অবকাশকেন্দ্রে।

ফুটবল দিক থেকেও ব্যস্ত সময় অপেক্ষা করছে রোনালদোর জন্য। শীতকালীন বিরতি শেষে তিনি আল-নাসরের জার্সিতে আবার মাঠে ফিরতে যাচ্ছেন। সৌদি প্রো লিগে তার দল বর্তমানে শীর্ষস্থানে রয়েছে। পাশাপাশি ট্রান্সফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জানুয়ারিতে নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে ক্লাবটি।

আগামী ম্যাচে এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরাকি ক্লাব আল-জাওরার মুখোমুখি হবে আল-নাসর। এরপর ২৭ ডিসেম্বর সৌদি প্রো লিগে আল-আখদৌদর বিপক্ষে মাঠে নামতে পারেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট