1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল

নেতৃত্ব ছাড়ছেন লিটন দাস, সত্যি নাকি গুজব!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

 ক্রীড়া ডেস্ক:

বেশ ভালোই যাচ্ছিল সময়। টানা ৩ সিরিজ জয়, শেষ পর্যন্ত এশিয়া কাপের ফাইনালের লড়াইয়ে থাকা, সব মিলিয়ে টি-টোয়েন্টি দলটা বেশ আশা জাগাচ্ছিল বিশ্বকাপের ঠিক আগে। এরই মাঝে বাংলাদেশের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন লিটন। ঘটনা সত্যি নাকি গুজব।

লিটন দাসকে চলতি বছরের শুরুর দিকে আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়া হয় লিটন দাসের হাতে। ২০২৪ সালের শেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে এসেছিল বাংলাদেশ, সেটা তার অধীনেই।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর আনুষ্ঠানিকভাবে তিনি অধিনায়ক হয়ে আসার পর বাংলাদেশ প্রথম দুই সিরিজে সংযুক্ত আরব আমিরাত আর পাকিস্তানের কাছে হেরেছিল। তবে এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।

বাংলাদেশ এরপর একে একে শ্রীলঙ্কা, পাকিস্তান আর নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতেছে। এশিয়া কাপের শেষ ম্যাচ পর্যন্ত আশা টিকে ছিল ফাইনালের। এরপর আফগানিস্তান সিরিজে তিনি না থাকলেও সেই দলটাই ৩-০ ব্যবধানে হারায় ২০২৪ বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের।

মাঝে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে গেলেও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলটা যাচ্ছিল একটা ভালো মোমেন্টাম নিয়েই। ঠিক এই সময় লিটন ইঙ্গিত দিয়ে বসলেন অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার।

মূলত অধিনায়ক হিসেবে তার স্বাধীনতায় হস্তক্ষেপের কারণেই নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন লিটন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে শামীম হোসেন পাটোয়ারী নেই। যদিও তিনি রানে ছিলেন না, এরপরও তাকে নিয়ে বিশেষ পরিকল্পনা ছিল লিটনের। তবে তাকে জিজ্ঞেস না করেই শামীমকে দল থেকে বাদ দেওয়া হয়।

বিষয়টা গতকাল সংবাদ সম্মেলনেই পরিষ্কার বলে দেন লিটন। তিনি বলেন, ‘দেখেন, (শামীম) থাকলে অবশ্যই ভালো হতো। এটা আমার কল (সিদ্ধান্ত) না, পুরোপুরি নির্বাচকদের কল। আমি জানি না কেন, কিন্তু নির্বাচকেরা আমাকে কোনো কিছু নোটিশ করা ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে দল থেকে, উইদাউট অ্যানি নোটিশ।’

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কোনো রাখঢাক না রেখেই জানালেন, অধিনায়কের চাওয়া পূরণ করাটা তার প্রধান লক্ষ্য নয়। বললেন, ‘আমাদের কারও অনুমতি নেওয়ার কোনো দরকার নেই। কারণ, আমরা তাদের মতামত নিয়েছি। এটা আমাদের চাকরি। আমি কী বলব যে অধিনায়ক-কোচ (যেভাবে) বলেছে, (সেভাবে) দল দিয়ে দিয়েছি। তাহলে আর আমাদের থাকার দরকার কী?’

অধিনায়ক হিসেবে স্কোয়াড গঠনে ভূমিকা বিশ্বের প্রায় সব দলেই থাকে। তবে বাংলাদেশ এই প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটাল। অধিনায়ককেই দল তৈরির প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হলো। বিষয়টার সঙ্গে খোদ অধিনায়ক লিটনও পরিচিত ছিলেন না!

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট