1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৪৮ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয়বার বিরল দৃশ্য

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

লখনৌয়ের একানা স্টেডিয়াম বুধবার সাক্ষী থাকল আন্তর্জাতিক ক্রিকেটের এক অত্যন্ত বিরল ঘটনার। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি টস ছাড়াই পরিত্যক্ত ঘোষণা করা হয়। কারণ—ঘন কুয়াশা। মাঠে দৃশ্যমানতা এতটাই কম ছিল যে খেলা শুরু করার মতো পরিস্থিতিই তৈরি হয়নি।

জমজমাট লড়াইয়ের আশায় দর্শকে ভরে উঠেছিল স্টেডিয়াম। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামার কথা ছিল ভারতের। কিন্তু প্রকৃতি সব পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায়। ম্যাচ শুরুর আগেই আম্পায়াররা ছয় দফা মাঠ পরিদর্শন করেন, প্রতিবারই একই সিদ্ধান্ত আসে—খেলার পরিবেশ অনুপযুক্ত।

সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথমবার মাঠ পরিদর্শনের সময়ই টস পিছিয়ে দেওয়া হয়। এরপর আধা ঘণ্টা পর আবার পরিস্থিতি যাচাই করা হয়, ফলাফল একই থাকে। রাত আটটার দিকে তৃতীয়বার পরিদর্শনে মাঠে শিশিরের প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। ক্যামেরার গাড়ির চাকার দাগে ভেজাভাব ধরা পড়ে। যদিও পিচ আগেই রোলিং করা হয়েছিল এবং পরে ভারী কভারেও ঢেকে রাখা হয়। শেষ পর্যন্ত পরপর আরও দুইবার চেষ্টা করেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপরই আলোচনায় আসে—কুয়াশার কারণে কি এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ পরিত্যক্ত হলো? ইতিহাস বলছে, না। এর আগে ১৯৯৮ সালে পাকিস্তানের ফয়সালাবাদে পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার একটি টেস্ট ম্যাচ একই কারণে বন্ধ হয়ে যায়। তৃতীয় টেস্টের সেই ম্যাচে এত ঘন কুয়াশা ছিল যে খেলোয়াড়রাই মাঠে নামতে পারেননি। চতুর্থ দিনে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

সে সময়ও সিদ্ধান্তটি নিয়ে বিতর্ক হয়েছিল। অনেকের প্রশ্ন ছিল, ডিসেম্বর মাসে ফয়সালাবাদের মতো এলাকায় টেস্ট আয়োজন কতটা যুক্তিযুক্ত। ঠিক একই প্রশ্ন এবার উঠছে—ডিসেম্বরে লখনৌয়ের মতো অঞ্চলে রাতের ম্যাচ আয়োজন কতটা বাস্তবসম্মত?

ফয়সালাবাদের সেই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় অবশ্য জিম্বাবুয়ের মুখে হাসি ফুটেছিল। কারণ, সেটিই ছিল পাকিস্তানের মাটিতে তাদের প্রথম টেস্ট সিরিজ জয়। তবে লখনৌয়ের ঘটনায় সফরকারী দক্ষিণ আফ্রিকার জন্য পরিস্থিতি সুখকর হয়নি। সিরিজে তারা ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে, আর চতুর্থ টি-টোয়েন্টি ভেস্তে যাওয়ায় ১০ বছর পর ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ হারিয়েছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট