1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকায় সাত বাংলাদেশি ক্রিকেটার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবার মিনি নিলামের জন্য নিবন্ধিত হয়েছিলেন ১৩৯০ জন ক্রিকেটার। এর মধ্য থেকে ৩৫০ খেলোয়াড়কে বাছাই করে নিলামের জন্য চূড়ান্ত করেছে আইপিএল কর্তৃপক্ষ। আইপিএলের ওয়েবসাইটে আজ এই তালিকা প্রকাশ করা হয়।

আইপিএল নিলামের জন্য বাংলাদেশের ৭ ক্রিকেটার চূড়ান্ত হয়েছেন। তারা হলেন-মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম। প্রাথমিক তালিকায় থাকলেও নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি সাকিব আল হাসান।

নিলাম তালিকা চূড়ান্ত হওয়ার পর ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড় তালিকা ৪০ জনে নেমে এসেছে এবং তাঁদের মধ্যে আছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ, পেসার তাসকিন, তানজিম, নাহিদ ও শরীফুলের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। স্পিনার রাকিবুলের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।

বাংলাদেশের ৭ ক্রিকেটারের মধ্যে রাকিবুলের নামটি চমকে দেওয়ার মতো। ২০২০ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী এই বাঁহাতি স্পিনার ইমার্জিং দল, হাই পারফরম্যান্স স্কোয়াড ও বাংলাদেশ ‘এ’ দলে নিয়মিত খেলেন। জাতীয় দলে এখনো ডাক পাননি। ২০২৩ সালে এশিয়ান গেমসে খেললেও সেটি জাতীয় দল ছিল না। ৬৯ টি–টোয়েন্টিতে ৬৯ উইকেট নিয়েছেন রাকিবুল। সেরা বোলিং ৭ রানে ৩ উইকেট, ইকোনমি রেট ৬.৯০।

ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে ৩৫ খেলোয়াড়কে নিলামের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, জর্জ লিন্ডে ও শ্রীলঙ্কার দুনিত ভেল্লালাগে। নিলামের জন্য চূড়ান্ত হওয়া ৩৫০ খেলোয়াড়ের মধ্যে ২৪০ জন ভারতীয়, ১১০ জন বিদেশি। নিলাম থেকে ৭৭ ক্রিকেটারকে কেনার সুযোগ আছে, যেখানে ৩২টি জায়গা বিদেশি ক্রিকেটারদের জন্য। কলকাতা নাইট রাইডার্সের বাজেট নিলামের জন্য সবচেয়ে বেশি—৬৪.৩০ কোটি রুপি। ৬ জন বিদেশিসহ ১৩ খেলোয়াড়ের জায়গা পূরণ করতে হবে ফ্র্যাঞ্চাইজিটির।

নিলামে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্রিকেটারদের মধ্যে দুজন ভারতীয়—ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিঞ্চোই। ৯ ক্রিকেটারের ভিত্তিমূল্য দেড় কোটি রুপি, ১.২৫ কোটি রুপি ভিত্তিমূল্য চার ক্রিকেটারের এবং ১৭ ক্রিকেটারের ভিত্তিমূল্য ১ কোটি রুপি। ৪২ ক্রিকেটারের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি, ৫০ লাখ রুপি ভিত্তিমূল্য চার ক্রিকেটারের ও ৪০ লাখ রুপি ভিত্তিমূল্য সাত ক্রিকেটারের। সর্বোচ্চ ২২৭ ক্রিকেটারের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট