1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১০ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ আটক দুই মাদক কারবারী শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ আটক-১,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নদীতে গোসলে যাওয়ার সময় বিষধর সাপের কামড়ে শ্রীপুরে কৃষকের মৃত্যু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী সপরিবারে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে আহত করলো নেশাগ্রস্থ স্বামী আমতলীতে একশন এইডের পরিচালনায় জলবায়ু দূষনের প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত ২১ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু, স্বস্তি জ্বালানি খাতে ঈদের জন্য সাপ্তাহিক ছুটি বাতিল করল সরকার হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধজাহাজে পালটাপালটি হামলা মিঠাপুকুরে নিখোঁজ কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ও পীরগঞ্জে ডিপ টিউবয়েলের পাহারাদারকে খুন ডিএনসির অভিযানে টাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিপিএলে ম্যাচ ফিক্সিং, ৫ জনকে নিষেধাজ্ঞা দিল বিসিবি বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠন পীরগাছায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘোড়াঘাটে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচার ও অনৈতিক দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ঈশ্বরগন্জে কাঁচামাটিয়া নদী রক্ষায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

উত্তরের হিমেল হাওয়ায় কাঁপছে ডোমার, দিনেও জ্বালাতে হচ্ছে যানবাহনের হেডলাইট

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

ডোমার প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার উপজেলায় হঠাৎ করেই জেঁকে বসেছে শীত। উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভোর থেকে সকাল, এমনকি বেলা বাড়লেও কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে দিনের বেলাতেও যানবাহনে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। বিশেষ করে ভোর ও সকালবেলা হাড়কাঁপানো ঠান্ডায় ঘর থেকে বের হতে চরম ভোগান্তিতে পড়ছেন শ্রমজীবী মানুষ, কৃষক ও শিক্ষার্থীরা। শীতের কারণে খেটে খাওয়া মানুষজন কাজে যেতে দেরি করছেন, অনেকেই কাজে যেতে পারছেন না।
ডোমার-ডিমলা, ডোমার-নীলফামারীসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে ঘন কুয়াশার কারণে যান চলাচল ধীরগতিতে হচ্ছে। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে। এ অবস্থায় চালকরা সতর্কতার সঙ্গে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছেন।
শীতের প্রভাব পড়েছে কৃষিখাতেও। কুয়াশা ও ঠান্ডার কারণে শীতকালীন সবজি ক্ষেত এবং বোরো বীজতলায় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। অনেক কৃষক রাত ও ভোরে জমিতে আগুন জ্বালিয়ে ফসল রক্ষার চেষ্টা করছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরাঞ্চলে আরও কয়েকদিন শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা আরও কমার সম্ভাবনাও রয়েছে। এদিকে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু ও বয়স্কদের হাসপাতালে ভিড় বাড়ছে।
স্থানীয়রা দ্রুত শীতবস্ত্র বিতরণ ও স্বাস্থ্যসেবায় বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট