1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় ডিবির অভিযানে ৩০ কেজির বিষ্ণুমূর্তি উদ্ধার,গ্রেফতার-২ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট সেনবাগে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল  এক বৃদ্ধের ডিএনসির অভিযানে ই-স্কাফসহ আটক-১ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং  সতীনের ঘরে দিন দুপুরে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণা অলংকার লুটে নিলো সতীন,অবশেষে দিশেহারা  প্রধানমন্ত্রীর প্রশাসনিক ছক বদল, নতুন মুখ যারা মাদারীপুর সরকারী কলেজ ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে স্থানীয় এমপি’র মাদক,কিশোরগ্যাং,চাঁদাবাজ,ভূমিদস্যু,মবের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড  পীরগাছায় চোরাই বিদ্যুতের অভিযোগে স্কুলের মিটার ও ড্রপতার বাজেয়াপ্ত বগুড়ায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত লাফিয়ে বাড়ছে তেলের দাম, ধস নেমেছে শেয়ারবাজারেও সবুজ শাক “ঘি কাঞ্চন” সবজী চাষে আর্থিক স্বচ্ছলতা ফিরলো মাদারীপুরের কৃষক আলমগীর মাতুব্বরের উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব অবৈধ অস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় মাগুরা জেলা পুলিশ,রাজারবাগে আইজিপির পুরস্কার গ্রহণ ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বিষাক্ত গ্যাসে ফসলহানি ক্ষতিপূরণের দাবিতে কৃষকের মানববন্ধন

শিবগঞ্জে ডিএনসি–মোবাইল কোর্টের অভিযানে ৬ জন দণ্ডিত

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো:

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও মোবাইল কোর্টের যৌথ অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে শিবগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম।

গ্রেফতারকৃতরা হলেন,সোলাইমান প্রামাণিক (৪৫), হুমায়ন কবির (২৪) আনারুল (২৫), হাবিবুর রহমান (২৫), শামীম মণ্ডল (২৭) ও মো. রকি মিয়া (২৮)।

ডিএনসি ও শিবগঞ্জ উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একজন আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং অপর পাঁচজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন,“মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। কাউকেই আইনের ঊর্ধ্বে থাকার সুযোগ দেওয়া হবে না।”

ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের মূল লক্ষ্য। বগুড়া জেলাজুড়ে মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত ও গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে ডিএনসি কোনো ছাড় দেবে না।”

অভিযান শেষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট