1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

ওসমান হাদীর খুনীদের বিচারের দাবিতে আলমডাঙ্গায় শোক মিছিল ও প্রতিবাদ সভা

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা প্রতিনিধিঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী হত্যার খুনীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শোক মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় আলমডাঙ্গার ছাত্র-জনতার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শোক মিছিলটি আলিফ উদ্দিন মোড় থেকে শুরু হয়ে ৭১ স্তম্ভ মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় আলিফ উদ্দিন মোড়ে এসে এক প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলমডাঙ্গা উপজেলা শাখার সাবেক আহবায়ক ও বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় সহ-সম্পাদক রাকিব মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রনেতা কামরুল হাসান কাজল, আরাফাত রহমান, তাওহিদ খান, শাকিব মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন এবি পার্টির মুসাব ইবনে শাফায়েত, এনসিপির পক্ষে সালেহিন কাউনাইন (সামাউন) এবং গণ অধিকার পরিষদের খন্দকার মাশুক।

সভায় রাকিব মাহমুদ বলেন, “ওসমান হাদীর ওপর গুলি শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং বাংলাদেশের বুকের ওপর গুলি চালানো হয়েছে। অনতিবিলম্বে খুনীদের গ্রেফতার করে বিচারের আওতায় না আনতে পারায় স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।”

এবি পার্টির মুসাব ইবনে শাফায়েত বলেন, “ওসমান হাদীর স্বপ্ন বাস্তবায়নে আমরা ইনকিলাব মঞ্চের আদলে একটি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলবো। জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি বেঁচে থাকতে কোনো ষড়যন্ত্র করে আমাদের ঐক্য বিনষ্ট করা যাবে না।”

কামরুল হাসান কাজল বলেন, “খুনীদের সঙ্গে আর কোনো আপোষ নয়। দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে বাংলাদেশের আপামত জনতা ফুঁসে উঠবে, তখন অন্যায়কারীদের পালানোর কোনো জায়গা থাকবে না।”

সমাবেশ শেষে বিক্ষুব্ধ ছাত্র-জনতা শহীদ ওসমান হাদীর মাগফিরাত কামনা করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে শোক মিছিল ও প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট