1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

কেরানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ

ঢাকার কেরানীগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায়, অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৫তম মহান বিজয় দিবস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরের প্রথম প্রহরে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়।

সকালে জিনজিরার মনু ব্যাপারীর ঢালে অবস্থিত কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ  নানা শ্রেণি ও পেশার মানুষ শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অবমুক্ত, রঙিন বেলুন উড়িয়ে বিজয় দিবস ও বিজয় মেলার উদ্বোধন করা হয়। এ সময় অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী। কুচকাওয়াজে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি সদস্যদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি  কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক বলেন,  “উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে  দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এমন একটি রাষ্ট্র গঠনে আমাদের কাজ করতে হবে, যেখানে প্রতিটি মানুষের উন্নত জীবনযাপনের নিশ্চয়তা থাকবে। ষড়যন্ত্রকারীরা এখনোও থেমে নেই—তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং একসঙ্গে কাজ করতে হবে।”

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার মো. সাহাবুদ্দিনসহ  কেরানীগঞ্জ এর বিভিন্ন  ইউনিয়নের মুক্তিযুদ্ধোরা,
২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিবর্গ এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা। বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) আফতাব আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রাজস্ব সার্কেল (মডেল) জান্নাতুল মাওয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ  স্থানীয় সুধীজন।

অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, জুলাই আন্দোলনে আহত ব্যক্তি এবং শহীদ পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট