1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১০ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ আটক দুই মাদক কারবারী শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ আটক-১,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নদীতে গোসলে যাওয়ার সময় বিষধর সাপের কামড়ে শ্রীপুরে কৃষকের মৃত্যু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী সপরিবারে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে আহত করলো নেশাগ্রস্থ স্বামী আমতলীতে একশন এইডের পরিচালনায় জলবায়ু দূষনের প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত ২১ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু, স্বস্তি জ্বালানি খাতে ঈদের জন্য সাপ্তাহিক ছুটি বাতিল করল সরকার হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধজাহাজে পালটাপালটি হামলা মিঠাপুকুরে নিখোঁজ কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ও পীরগঞ্জে ডিপ টিউবয়েলের পাহারাদারকে খুন ডিএনসির অভিযানে টাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিপিএলে ম্যাচ ফিক্সিং, ৫ জনকে নিষেধাজ্ঞা দিল বিসিবি বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠন পীরগাছায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘোড়াঘাটে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচার ও অনৈতিক দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ঈশ্বরগন্জে কাঁচামাটিয়া নদী রক্ষায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কিশোরগঞ্জে ভিসা প্রতারক গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
৮৫ জন ব্যক্তির নিকট এক কোটি সাতাশ লক্ষ হাতিয়ে নেয়া ভিসা প্রতারক সৈয়দপুরের খালিসা ধুলিয়া গ্রামের সোহেল রানা বাবু ওরফে সেলসেলা বাবু (২৫) গ্রেফতার করেছে নীলফামারীর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মোঃ সোহেল রানা বাবু ওরফে সেলসেলা বাবু ঐ এলাকার মোঃ আদর আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ জানান, গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) সিলেট জেলার বালাগঞ্জ থানা এলাকার মৃত ছোয়াব উল্লা ছেলে নিজাম উদ্দিন (৫৬) সহ ৮৫ জন ব্যক্তি এক কোটি সাতাশ লক্ষ টাকা অনলাইন ভিসা প্রতারণার শিকার হয়ে মৌখিকভাবে জেলা গোয়েন্দা পুলিশকে জানায় । এরই প্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশ ঘটনার সত্যতা পায় এবং প্রত্যক্ষ ভাবে জড়িত মোঃ সোহেল রানা বাবু ওরফে সেলসেলা বাবুকে অভিযান পরিচালনা করে আটক করে ।
জেলা গোয়েন্দা পুলিশ আরও জানান, তাঁকে আটকের পর ঘরে তল্লাশি চালিয়ে বিভিন্ন লোকের ১৯ টি জাল পাসপোর্ট সহ টাকা ও পাসপোর্ট গ্রহণের হিসাবের খাতা একটি ,একটি সিডনি অস্ট্রেলিয়া Biggest কোম্পানীর আইডি কার্ড,, জাল কানাডিয়ান ১০০০ ডলারের ৩৫ টি নোটের বান্ডিল একটি, জাল কানাডিয়ান ৫০০ ডলারের ৩৭ টি নোটের বান্ডিল একটি, জাল কানাডিয়ান ১০০ ডলারের ৩২ টি নোটের বান্ডিল একটি, এছাড়াও অন্যান্য দেশের মুদ্রার পৃথক পৃথক দুটি বান্ডিল যার মধ্যে ১টি বান্ডিলে ৭০টি নোট অপর একটি বান্ডিলে ৪০ টি নোট এছাড়াও প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যান্ড টেলিফোন উদ্ধার করে ।
এ বিষয়ে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আকতার হোসেন বলেন, আটক পরবর্তী জিজ্ঞাসাবাদকালে সে তাঁর সহযোগী সহ অজ্ঞাতনামা ব্যক্তির সহায়তায় প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীর কাছে কানাডিয়ান ভিসা দেবার কথা বিকাশ ও নগদ সহ ব্যাংক এর মাধ্যমেও বিভিন্ন তারিখ ও সময়ে এক কোটি সাতাশ লক্ষ টাকা গ্রহন করেছে বলে স্বীকার করেন।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সৈয়দপুর থানায় সাইবার সুরক্ষা এবং জাল টাকা ও ডলার থাকায় পেনাল কোড আইনে মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট