1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত

পাবনা মেরিন একাডেমিতে গ্র্যাজুয়েশন প্যারেড : ৬৫ ক্যাডেটের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধিঃ

বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনার ৪র্থ ব্যাচের নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগের মোট ৬৫ জন ক্যাডেটের গ্র্যাজুয়েশন প্যারেড-২০২৫ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। কুচকাওয়াজ, পুরস্কার বিতরণ ও প্রধান অতিথির অনুপ্রেরণামূলক বক্তব্যে পুরো অনুষ্ঠান ছিল প্রাণবন্ত।রোববার, ০৭ ডিসেম্বর সকালে পাবনা বেড়া উপজেলা এর নগরবাড়ীতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও শ্রেষ্ঠ ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়, পাবনার জেলা প্রশাসক শাহেদ মোস্তফা, বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনান্ট চাকমা, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান সাবেক সম্পাদক উৎপল মির্জা, কাশিনাথপুর পল্লী বিদ্যুৎ ২ এর জিএম আহমদ শাহ আল জাবের

বেড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোছাঃ নুরেণ মায়িশা, উপ- বিভাগীয় প্রকৌশলী মো হায়দার আলী প্রমুখ। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন মোঃ তৌফিকুল ইসলাম।প্যারেডে নটিক্যাল বিভাগে ৩৩ জন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩২ জনসহ মোট ৬৫ ক্যাডেট প্রি-সী কোর্স সম্পন্ন করে প্রশিক্ষণের সমাপনী প্রদর্শন করে। কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি কৃতী ক্যাডেটদের মাঝে স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য পুরস্কার প্রদান করেন।সকল বিষয়ে সর্বোচ্চ মান অর্জন করে সিনিয়র ক্যাডেট ক্যাপ্টেন সুদীপ্ত চক্রবর্তী কমান্ড্যান্ট স্বর্ণপদক লাভ করেন। নটিক্যাল বিভাগের ক্যাডেট ক্যাপ্টেন মোঃ ইউসুফ হোসেন রাফিদ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্যাডেট ক্যাপ্টেন জিসান আবেদীন অর্জন করেন কমান্ড্যান্ট রৌপ্যপদক। পেশাগত বিষয়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিতে নটিক্যাল বিভাগের ক্যাডেট তৈয়ব ইবনে নূর দিনার এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ক্যাডেট ক্যাপ্টেন মোঃ নাইমুল ইসলাম বাংলাদেশ শিপিং,কর্পোরেশনের পুরস্কার অর্জন করেন।খেলাধুলায় উৎকর্ষ প্রদর্শন করে ক্যাডেট ক্যাপ্টেন তানিমুল হাসান, এবং অফিসার লাইক কোয়ালিটিতে কৃতিত্ব দেখিয়ে পুরস্কার পান ক্যাডেট ক্যাপ্টেন শাহরিয়ার হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আন্তর্জাতিক বাজারে দক্ষ মেরিন প্রফেশনালদের চাহিদা ক্রমেই বাড়ছে এবং বাংলাদেশি মেরিনাররা বৈদেশিক মুদ্রা অর্জনে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
প্রীতিভোজের মাধ্যমে গ্র্যাজুয়েশন প্যারেড-এর সব আনুষ্ঠানিকতা শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট