1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত

জাতীয় ঐক্য ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য: আমান উল্লাহ আমান

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ

জাতীয় ঐক্য, গণতন্ত্রের অগ্রযাত্রা ও চলমান রাজনৈতিক সংকট মোকাবিলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জের নয়াবাজার ডিগ্রি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল, নয়াবাজার কলেজ শাখা কর্তৃক বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমান উল্লাহ আমান বলেন, “দেশের গণতন্ত্রকে সুসংহত করা, জাতীয় ঐক্য শক্তিশালী করা এবং রাজনৈতিক সংকট নিরসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও সক্রিয় ভূমিকা আজ সময়ের দাবি।”তিনি আরও বলেন, “গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন দেশনেত্রী লালন করেন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আবেগভরে আরও যোগ করেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়—সমগ্র জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। কারাবরণ, নির্যাতন, প্রতিকূলতা— কোন কিছুই তাকে নত করতে পারেনি। দেশের মানুষের ভোটাধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন আপসহীন সংগ্রামই তাকে গণতন্ত্রের মা’র মর্যাদায় অধিষ্ঠিত করেছে। দেশের এই সংকটকালীন মুহূর্তে তার সুস্থতা জাতীয় স্থিতিশীলতার জন্য অপরিহার্য।”

নয়াবাজার ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহাগ হাসান শান্তর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন—
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের পক্ষে কখনো পিছু হটেননি। তার সীমাহীন ত্যাগ, দৃঢ় মনোবল এবং দেশমাতৃকার প্রতি অগাধ ভালোবাসা এই জাতির জন্য প্রেরণার বাতিঘর। আজ তিনি অসুস্থ—এটি শুধু বিএনপির দুঃখ নয়, এটি পুরো জাতির দুঃখ, পুরো জাতির উদ্বেগ।”তিনি আরও বলেন,
“তার অবর্তমানে বাংলাদেশ রাজনৈতিকভাবে অনিরাপদ। তিনি সুস্থ হয়ে গণতন্ত্রকে মুক্ত করতে আবারও জনগণের পাশে দাঁড়াবেন—এই আশা নিয়েই আমরা দোয়া করছি। ছাত্রদলকে আদর্শ, শৃঙ্খলা, ত্যাগ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশনেত্রীর স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার নেতৃত্ব নিতে হবে।”

ব্যারিস্টার অমি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
“তোমরাই আগামী দিনের বাংলাদেশ। আদর্শবান হও, দেশকে ভালোবাসো, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হও—এটাই দেশনেত্রীর প্রত্যাশা।”

কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জানে আলম সুমন এর সঞ্চালনায়
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— নয়াবাজার কলেজের অধ্যক্ষ আবদুল মালেক মিয়া, কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জাকারিয়া হাবিব, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রদলের আহ্বায়ক হাজী সাইফুল ইসলাম, জাসাসের আহ্বায়ক সাফায়েত, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সাবেক চেয়ারম্যান সুলতান খান, মিজানুর রহমান, যুবদল নেতা মাসুদ রানা, লোকমান, শহিদুল ইসলাম রাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আসপাশের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সাংবাদিক সহ নানা পেশার মানুষ

দোয়া মাহফিলের পুরো আয়োজনজুড়ে ছিল আবেগঘন পরিবেশ। বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ও নয়াবাজার কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের এক পর্যায়ে ছাত্রদল সভাপতি সোহাগ হাসান শান্তর দাবির প্রেক্ষিতে কলেজ ক্যাম্পাসে ক্যান্টিন নির্মাণের জন্য প্রধান অতিথি আমান উল্লাহ আমান নগদ ১ লাখ টাকা অনুদান ঘোষণা করেন এবং সভাপতিকে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট