1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

মাদারীপুর-২ সংসদীয় আসনে বিএনপি’র মনোনয়ন প্রাপ্তির জন্য জাহান্দার আলী জাহানের ব্যস্ত গণসংযোগে সময় পার

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,মাদারীপুর প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র অদলীয় হাইকমান্ড থেকে মাদারীপুরে ৩টি সংসদীয় আসনের মধ্যে ১ ও ৩ নং সংসদীয় আসন যথাক্রমে- শিবচর-মাদারীপুর ও কালকিনি-মাদারীপুর আসনে তাদের দলীয় প্রার্থী ঘোষণা করে। পরবর্তীতে আবার ১ নং সংসদীয় আসনে (শিবচর-মাদারীপুর) তাদের দলীয় মনোনয়নের বিষয়টি স্থগিত করা হয়। এদিকে মাদারীপুর সদর-২, রাজৈর-মাদারীপুর সংসদীয় আসনে বিএনপি হাইকমান্ড এখনো তাদের দলীয় কোনো প্রার্থীকে মনোনয়ন ঘোষণা করেনি। ফলে এ আসনে একাধিক জেলা বিএনপি’র নেতা মনোনয়ন পাবার জন্য দৌড়-ঝাঁপ করছেন। তাদের মধ্যে জেলা বিএনপি’র সদস্য সচিব ও ৪৫ বছর যাবৎ ছাত্রদল থেকে শুরু করে যুবদল এবং বর্তমানে জেলা বিএনপি’র নেতৃত্ব দেয়া রাজপথের পরীক্ষীত সক্রিয় নেতা জাহান্দার আলী জাহান দলীয় মনোনয়নের জন্য সকাল- দুপুর- বিকাল- সন্ধ্যা এমনকি অনেক রাত্র পর্যন্ত দলীয় নেতা-কর্মী-সমর্থক ও শুভাকাঙ্খীদের সাথে নিয়ে ভোটার সহ সর্বস্তরের মানুষের সাথে গনসংযোগ করে ব্যস্ত সময় পার করছন। এ আসনে জাহান্দার আলী জাহান ছাড়াও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক এমপি হেলেন জেরিন খান, কেন্দ্রীয় হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের নেতা ও জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মিল্টন বৈদ্য, সাবেক ভিপি ও জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব এ্যাডভোকেট মাসুদ পারভেজ ছাড়াও আরো বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী নেতা রয়েছেন। শনিবার (২৯,নভেম্বর) সকালে জাহান্দার আলী জাহান রাজৈর উপজেলার টেকেরহাটে মাদারীপুর জেলা বিএনপি’র অন্যতম সাবেক নেতা মরহুম এম,মহিউদ্দিন মনি হাওলাদারের ৮ম মৃত্যুবার্ষিকীর এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় যোগদান করে তার বক্তব্যে বলেন, মরহুম মনি হাওলাদার ছিলেন মাদারীপুরের সর্বস্তরের মানুষের কাছে একজন গ্রহনযোগ্য ব্যক্তিত্ব, জনপ্রিয় মানুষ ও জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গনতন্ত্রের মানষকন্যা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য বিশ্বস্ত সৈনিক। আমরা এম,মহিউদ্দিন মনি হসওলাদারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের সবার জন্য দোয়া করি। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় হাইকমান্ড রাজৈর-মাদারীপুর-২ সংসদীয় আসনে তাকেই মনোনয়ন দেবে বলে তিনি শতভাগ আশাবাদী। এজন্য এই আসনটি বিএনপিকে উপহার দিতে আমাদের সকল নেতা-কর্মী-সমর্থকদের মানুষের পাশে দাঁড়াতে হবে, ভোটারদের দ্বারে-দ্বারে যেতে হবে, দলের কান্ডারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলীয় হাইকমান্ডের নির্দেশনা অক্ষরে- অক্ষরে পালন করতে হবে। তাহলেই আমরা এ আসনে ধানের শীষের পক্ষে বিজয় অর্জন করতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট