1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল

মিঠাপুকুরে খামারে বিষ দেয়াকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
দুর্বৃত্তদের বিষে মাছের খামারের মাছ মারা গেছে। এ ঘটনায় দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। দুই পক্ষই দাবি করেছেন- পাওনা টাকা না দেওয়ার কৌশল নিয়ে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগও হয়েছে। মিঠাপুকুর উপজেলার শুকুরেরহাট এলাকায় এ ঘটনা ঘটেছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার ময়েনপুর ইউনিয়নের গেনারপাড়া মৌজায় সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলামের কিছু আবাদীয় জমি লীজ নিয়েছেন রানীপুর এলাকার জাহাঙ্গীর আলম। তিনি জমির মালিক শফিকুল ইসলামের সাথে শেয়ারে ওই জমিতে ধানচাষ ও মাছ করেন। সম্প্রতি, শফিকুল ইসলামকে বাদ দিয়ে জাহাঙ্গীর আলম একাই লীজ নেওয়া জমিতে মাছ ও ধানচাষ করেন। এ কারণে জমির মালিক তাঁর বিনিয়োগ করা টাকা দাবি করেন জাহাঙ্গীরের কাছে। কিন্তু, জাহাঙ্গীর টাকা পরিশোধ করেননি বলে স্থানীয়রা জানান। ইতোমধ্যে খামারের মাছ বিক্রয় করছেন জাহাঙ্গীর।
গত ২১ নভেম্বর সকালে এলাকাবাসী দেখতে পান, অবশিষ্ট কিছু মাছ পানিতে ভেসে উঠেছে। ধারণা করা হচ্ছে- কে বা কারা পানিতে বিষ ঢেলে দিয়েছে। এ নিয়ে শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। দুই পক্ষই অভিযোগ করেছে- প্রতিপক্ষ মাছের খামারে বিষ দিয়েছে।
জমি লীজ নেওয়া জাহাঙ্গীর আলম দাবি করেন, সেখানে রুই,কাতল,মৃগেল, তেলাপিয়াসহ বিভন্ন প্রজাতির মাছ চাষ করেছিলাম। শফিকুলের লোকজন আমার কাছে ইতিপূর্বে টাকা দাবি করেছিল। আমি অর্ধেক টাকাও দিয়েছি। আর অর্ধেক টাকা দিতে অস্বৃতি জানালে শফিকুল তার লোকজন দিয়ে রাতের আঁধারে মাছগুলো লুট করে। পরবর্তীতে থানায় একটি চাদাবাজির মামলাও করেছি। এখন এই মামলার রেষ ধরেই পুকুরের অবশিষ্ট মাছ গুলো নিধনের জন‍্য বিষ প্রয়োগ করেছে। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তবে, স্থানীয় বাসিন্দারা বলেন ভিন্ন কথা। তারা বলেছেন, জাহাঙ্গীর আলমই খামারের মাছ ধরে বিক্রয় করেছেন। শফিকুল ইসলামের পাওনা টাকা দেওয়ার ভয়ে জাহাঙ্গীর পক্ষই খামারে বিষ দিয়েছে।
এলাকাবাসী আলহাজ্ব আবুল হোসেন বলেন, পুকুরের মাছ জাহাঙ্গীর আলম তার লোকজনসহ ধরে নিয়ে গেছে।
সাকি মিয়া বলেন, আমি ওই দিন ভোরে পুকুরের চারপাশে জাহাঙ্গীরের পক্ষের একজনকে ঘুরতে দেখেছি। আমার ধারণা, ওই লোক পুকুরে বিষ প্রয়োগ করেছে। কারণ, অতো সকালে দুর থেকে সেখানে তিনি আসার কথা নয়।
মোকছেদ আলী, সুইট মিয়া, রায়হান, সাপিন বলেন , শফিকুল ইসলামের কাছে জমি নিয়ে জাহাঙ্গীর আলম সেখানে ধান ও মাছ চাষ করেন। শুরুতে শফিকুল ইসলামও শেয়ার পার্টনার হিসেবে ছিলেন। পরে, তিনি শেয়ার থেকে সরে যান। কিন্তু পাওনা টাকা পাননি। পাওনা টাকার চাপ দিলেও দিচ্ছেন না জাহাঙ্গীর। এ কারণে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। এরই মধ্যে টাকা পরিশোধ না করেই জাহাঙ্গীর আলম তার মাছ তুলে নিয়ে যান। কিছু মাছ পানিতে অবশিষ্ট থেকে যায়। পরে পানিতে বিষ ঢেলে দিয়েছে। এই বিষ ঢেলে দেয়ার কাজ জাহাঙ্গীরের বলে আমাদের মনে হচ্ছে।’ জুলফিকার আলি মিল্টন বলেন, ‘জাহাঙ্গীরের কাছে শফিকুল ইসলাম টাকা পাওনাদার। শফিকুল মেম্বারের পাওনা টাকা ফেরত দেওয়ার জন্য আমি নিজে জাহাঙ্গীরের সাথে কথা বলেছি। জাহাঙ্গীর সময় নিয়েছেন। কিন্তু টাকা পরিশোধ না করেই জোর করে পুকুরের মাছ বিক্রয় করেছেন জাহাঙ্গীর। টাকা না দেওয়ার জন্য এখন পুকুরে বিষ দিয়েছেন।’ শফিকুল শফিকুল ইসলাম মেম্বার বলেন, ‘পুকুরসহ আশেপাশের জমিগুলো আমার ও আত্নীয় স্বজনের। সেখানে জাহাঙ্গীর ছিল ব‍্যবসায়ীক পার্টনার। তবে জাহাঙ্গীর কাছে জমি এবং পুকুর বাবদ ৩৯ হাজার টাকা বকেয়া পড়ে যায়। এমনকি জমির ধান গুলোও কেটে নিয়ে যায় জাহাঙ্গীর। পরে তার কাছে আমার বকেয়া পড়ে থাকা টাকা চাইতে গেলে বিভিন্ন টালবাহানা শুরু করতে থাকে। কিছুদিন আগে গভীর রাতে আঁধারে জাহাঙ্গীর আলম তার লোকজন দিয়ে সব মাছ তুলে নিয়ে গেছে। এর দুদিন পরে তারই ভাড়াটে লোক দিয়ে পুকুরে বিষ প্রয়োগ করেছেন। এখন আমার উপরে দোষ চাপানোর চেষ্টা করছে। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
মিঠাপুকুর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট