1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

চুয়াডাঙ্গা যৌথবাহিনীর অভিযানে তিনজন গ্রেফতার বোমা, দেশীয় অস্ত্র ও হরিণের চামড়া উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

দামুড়হুদা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যৌথবাহিনীর সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে দেশীয় অস্ত্র, অবিস্ফোরিত ককটেল বোমা ও হরিণের চামড়াসহ তিন জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

শুক্রবার ২৮ নভেম্বর ভোরে ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া এলাকায় ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালনা করে আলমডাঙ্গা সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাফিদুল ইসলাম প্রামাণিকের নেতৃত্বাধীন টিম।

গ্রেফতারকৃতরা হলেন ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া এলাকার মৃত বদর উদ্দীনের ছেলে ও সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান (৪৫), একই এলাকার শামিম হোসেন (৪৭) এবং লাল্টু রহমান (৪০)।

অভিযানের সময় তাদের কাছ থেকে ৭টি দেশীয় ধারালো অস্ত্র, ২টি অবিস্ফোরিত ককটেল বোমা, ৩টি ফালা, একটি হরিণের চামড়া ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত সব অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী শুক্রবার সকালে আলমডাঙ্গা থানায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে সেনাবাহিনী।

পুলিশ সূত্র জানায়, ছত্রপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি নাশকতার প্রস্তুতি নিচ্ছে,এমন গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। জব্দকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী দেখে পুলিশ ধারণা করছে, বৃহত্তর নাশকতা বা সংগঠিত সন্ত্রাসমূলক কার্যক্রমের পরিকল্পনা থাকতে পারে।

আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান বলেন, দেশীয় অস্ত্র, ককটেল বোমা ও হরিণের চামড়াসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরণ আইনে মামলা রুজু হয়েছে।

আদালতের মাধ্যমে আজ শুক্রবার দুপুরেই তাদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট