1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল

৫০৯ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

 ক্রীড়া প্রতিবেদক:

২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর সর্বশেষ ভারতের কানপুরে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। এরপর এক বছরেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাজিক ফিগারের দেখা পাচ্ছেন না তিনি। আজও (শনিবার) আশা জাগিয়ে আক্ষেপ নিয়ে ফিরলেন।

মুমিনুল ৮৭ রানে আউট হতেই ৪ উইকেটে ২৯৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করল বাংলাদেশ। প্রথম ইনিংসের লিড মিলিয়ে আয়ারল্যান্ডকে তারা ৫০৯ রানের লক্ষ্য দিয়েছে।

শততম টেস্ট খেলতে নামা মুশফিকের এই বিশেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে যেন দৃঢ়প্রতিজ্ঞ ছিল বাংলাদেশের ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে অর্ধশতক আদায় করে ৫৩ রানে অপরাজিত ছিলেন মুশফিক। দুটি ৪ ও একটি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। ওয়ানডে মেজাজে খেলা মুমিনুলের ইনিংসে ছিল ১০টি চার। টানা ৩ ইনিংসে ফিফটি করেন তিনি। মুশফিকের সঙ্গে এই ইনিংসে জুটি গড়েন ১২৩ রানের।

২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ৬৬১ রানের লিড নেয়। সেই ম্যাচে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। যা কিনা টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে হোয়ে পেয়েছেন ২ উইকেট, একটি করে উইকেট নেইল ও ম্যাকব্রাইনের ঝুলিতে।

এর আগে, চতুর্থ দিনের শুরুতে ৬ বলের মধ্যে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৭৮ রান করে সাদমান ইসলাম সাজঘরে ফেরার পর ১ রান করে আউট হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

শনিবার (২২ নভেম্বর) ১ উইকেটে ১৫৬ রান নিয়ে ব্যাটিং করতে নামে স্বাগতিকরা। প্রথম ৩ ওভারেই একটি করে বাউন্ডারি আসে। যার দুটি সাদমানের ব্যাট থেকে আর অন্যটি মুমিনুলের।

দুই ব্যাটারকেই আত্মবিশ্বাসী মনে হলেও ম্যাকব্রাইনের বলে ৭৮ রান করে আউট হন সাদমান লেগ বিফোরের ফাঁদে পড়ে। দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে সুযোগ হাতছাড়া করলেন তিনি। ১৭৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

উইকেটে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৫ বল পর নেইল জর্ডানের টেস্ট ক্যারিয়ারের প্রথম শিকারে পরিণত হন তিনি মাত্র ১ রান করে। গালিতে ক্যাচ দেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নির হাতে। ১৭৪ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

তৃতীয় দিন ১১৯ রানের উদ্বোধনী জুটি হয় জয় ও সাদমানের। ৬০ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন জয় গ্যাভিন হোয়ের বলে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট