1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

ব্রীজ বানানোর ক্ষমতা শুধু বিএনপির খোলামোড়া–কামরাঙ্গীরচর ব্রিজ আমাদেরই কাজ: জোর গলায় আমান

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ

কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী বামনশুর খেলার মাঠ এবার শুধু ক্রীড়ার নয়—রাজনীতির উত্তাপে উত্তাল হয়ে উঠল। ‘বামনশুর চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫’–এর উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে সাবেক সংসদ সদস্য ও জাতীয় বীর আলহাজ্ব আমান উল্লাহ আমান সরাসরি ঘোষণা দিলেন—
“ব্রিজ বানানোর ক্ষমতা শুধু বিএনপির। খোলামোড়া–কামরাঙ্গীরচর ব্রিজ হবে আমাদেরই হাতে, বিএনপি ক্ষমতায় ফিরলেই প্রথম কাজ এটাই!”

তার বক্তব্যের সাথে সাথে  স্লোগানে মুখরিত হয়ে ওঠে বামনশর মাঠ।উদ্বোধনী মঞ্চে ক্ষমতাসীনদের উন্নয়ন দাবিকে “মিথ্যা প্রচারণা” বলে আখ্যা দিয়ে আমান বলেন—“বাবুবাজার ব্রিজ, বসিলা ব্রিজ—এই এলাকার যেসব বড়  বড় কাজ হয়েছে, সব বিএনপি সরকারের সময়। আজ যারা উন্নয়নের কথা বলে, তারা ১৫ বছরেও খোলামোড়া–
কামরাঙ্গীরচর ব্রিজ করতে পারেনি। আপনারা আমাদের  ভোটের মাধ্যমে নির্বাচিত করুন।আমরা ক্ষমতায়  এসেই  এ ব্রিজ দিয়ে আমাদের উন্নয়ন  কার্যক্রম   শুরু করবো।”

বামনশুর এর কৃতি সন্তান ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান  কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল বামনশুর যুব সংঘ, আর পুরো আয়োজনটি পরিচালনা করেন বামনশুর তরুণ প্রজন্ম।

স্থানীয় ক্রীড়াব্যবস্থা উন্নয়নে বামনশুর যুব সংঘের পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ দাবি আমন্ত্রিত অতিথিদের সামনে  উত্থাপন করা হয়—
মাঠসংলগ্ন এলাকায় একটি আধুনিক ক্লাব ভবন নির্মাণ এবং খেলোয়াড়–দর্শকদের নিরাপত্তার জন্য মাঠের চারদিকে নিরাপত্তা  বেষ্টনী স্থাপন।

দাবিগুলো শোনার পর বিশেষ অতিথি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি মঞ্চেই ঘোষণা দেন—
“যারা উন্নয়নের নামে মানুষকে প্রতারণা করেছে, তারা আজও কিছু করবে না। আপনারা আশ্বস্ত থাকুন—ডিসেম্বরের মধ্যেই ক্লাব ও মাঠের বেষ্টনীর কাজ শুরু হবে।”

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় জয়নগর তরুণ সংঘ ও বলসতা ক্লাব। গ্যালারি পরিপূর্ণ দর্শকের সামনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ মুহূর্তে জয়সূচক গোল করে ১–০ ব্যবধানে জয় পায় জয়নগর তরুণ সংঘ।গোলের পর মাঠজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।জয়নগর তরুণ সংঘের দর্শকরা নেচে গেয়ে তাদের জয়োৎসব  পালন করে।

বামনশুরের কৃতি সন্তান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম তালুকদারের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিণত হয় শৃঙ্খলা, সৌন্দর্য ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য মিলনমেলায়। আয়োজনে সার্বিক সহযোগিতা করে বামনশুর যুব সংঘ। পুরো আয়োজনের পরিকল্পনা, পরিচালনা ও মাঠপর্যায়ের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করেন বামনশুরের উদ্যমী তরুণ প্রজন্মের ১২০ জন সদস্য —যাদের হাতেই আজকের অনুষ্ঠানটি পেয়েছে প্রাণ ও পরিপূর্ণতা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজি মোহাম্মদ শামিম,দপ্তর সম্পাদক জানে আলম সুমন,শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু,সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, মডেল থানা
বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক হাজি এস. এ শামিম,সদস্য জাহিদ হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী কামালউদ্দিন,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও স্থানীয় ক্রীড়া প্রেমী,শিক্ষক সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের উপচেপড়া উপস্থিতিতে পুরো বামনশুর মাঠটি দিনভর উৎসবমুখর ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট