1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

নিয়ামতপুরে সড়কের উপর পল্লী বিদ্যুৎ সমিতির খুঁটি: দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, এলাকাবাসীর দাবি দ্রুত অপসারণ

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে
নিয়ামতপুর প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুৎ সমিতির খুঁটি দাঁড়িয়ে আছে সড়কের ওপরেই। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বাপউবো) একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করলেও এসব খুঁটি অপসারণের কোনো উদ্যোগ চোখে পড়েনি। ফলে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছেন সাধারণ মানুষ, ঘটছে দুর্ঘটনা যার কিছু ছিল প্রাণঘাতীও।
উপজেলার ডাঙ্গাপাড়া তিনমাথার মোড় এবং মাদারীপুর বাঁক—এই দুটি স্থানে সড়কের মাঝখানেই পল্লী বিদ্যুৎ সমিতির খুঁটি রয়েছে দীর্ঘ ১৫ বছর ধরে। সড়কের সর্বশেষ সংস্কার ও সম্প্রসারণ কাজেও খুঁটিগুলো অপসারণ না হওয়ায় আজও পরিস্থিতির উন্নতি হয়নি।
স্থানীয়দের অভিযোগ, খুঁটি থাকার কারণে অটোরিকশা, মোটরসাইকেল, ট্রাকসহ যানবাহনগুলোকে হঠাৎ গতিরোধ করে পাশ কাটাতে হয়। এতে প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে দুর্ঘটনা। গত এক বছরে অন্তত কয়েকটি দুর্ঘটনা এ দুই স্থানে ঘটেছে—যার মধ্যে একটি দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এলাকাবাসীর মতে, শীত মৌসুমে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায়, ফলে সড়কের উপর দাঁড়িয়ে থাকা এসব খুঁটি আরও বড় ঝুঁকিতে পরিণত হবে। তারা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে সামনে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান,
“প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে এ পথ দিয়ে যাতায়াত করতে হয়। এ সমস্যা নতুন নয়, বছরের পর বছর ধরে কর্তৃপক্ষকে বলেও কোনো সমাধান পাইনি।”
এলাকাবাসীর দাবি—সড়ক ও জনপথ বিভাগ এবং পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে সমন্বয়ের অভাবের কারণে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাদের ভাষায়,
“কাগজে-কলমে উন্নয়ন হচ্ছে, কিন্তু বাস্তবে মানুষের জীবন ঝুঁকিতে ফেলেই কাজ চলছে।”
শুধু ডাঙ্গাপাড়া ও মাদারীপুর বাঁক নয়, সদর উপজেলাসহ নিয়ামতপুরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বাজার, মোড় ও বক্রস্থানে একই ধরনের বৈদ্যুতিক খুঁটি রয়েছে, যা দ্রুত অপসারণ করা না হলে পুরো এলাকার সড়ক নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
এলাকাবাসী জনস্বার্থে অবিলম্বে এই খুঁটিগুলো অপসারণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট