1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

র‍্যাবের যৌথ অভিযানে হাতুড়ির আঘাতে ট্রাক ড্রাইভারের মৃত্যুর পলাতক আসামি গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টারঃ
এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব করে থাকে।
এই ধারাবাহিকতায়
বাদীর মামলা  সূত্রে জানা যায় যে, ভিকটিম পেশায় একজন ট্রাক চালক এবং মামলার প্রধান আসামি মোঃ মহব্বত আলী (২০) তার হেলপার। তারা একই গ্রামের বাসিন্দা। গত ০৩/০৯/২০২৫ ইং রাত ০২.৩০ ঘটিকায় হাকিমপুর থানাধীন পৌরসভাস্থ উত্তর বাসুদেবপুর (কালীগঞ্জ) স্কুল থেকে তারা মালামাল নেওয়ার জন্য আসে। ট্রাকটি বাবলু হাজীর সততা অফিসের সামনে অবস্থান করছিল। উক্ত সময়ে ট্রাকের হেলপার ধৃত আসামি ভিকটিমের কাছে টাকা চায়। কিন্তু ভিকটিম টাকা দিতে রাজি না হওয়ায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। এমন সময় ধৃত আসামি ট্রাকের কেবিনে থাকা লোহার হাতুড়ি দ্বারা ভিকটিমের মাথায় হত্যার উদ্দেশ্যে সজোরে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক দেখে বগুড়া জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ভিকটিমের অবস্থার আরও অবনতি হলে জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শক্রমে ভিকটিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে লাইফ সাপোর্টের প্রয়োজন হলে ঢাকা মেডিকেল কলেজের ডাক্তারের পরামর্শে ভিকটিমকে প্লাটিনা হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ০৪/০৯/২০২৫ ইং তারিখ বিকালে ঘটিকায় ভিকটিম মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে দিনাজপুর জেলার হাকিমপুর থানা মামলা দায়ের করেন। যার মামলা নং- ০১/১৭৪, তারিখ- ০৫/০৯/২০২৫ খ্রিঃ,ধারা-৩২৩/৩২৫/৩০৭/৩০২ পেনাল কোড, ১৮৬০।
ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব ছায়াতদন্ত  শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়। এরই প্রেক্ষিতে ইং বুধবার ৯. উক্ত হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামির অবস্থান নির্ণয় করতঃ র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ মহব্বত আলী (২০), পিতা- মোঃ আলাউদ্দিন শেখ, সাং- রয়হাটী, থানা- সলঙ্গা, জেলা- সিরাজগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ধরনের প্রতিটি সহিংস ঘটনার প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ ভাবে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যহত থাকবে বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট