1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল

বিভিন্ন সামরিক বাহিনীর সদস্য হিসেবে ভুয়া পরিচয় দিয়ে অনলাইনে প্রতারণা র‍্যাব-১৩ এর অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানি ও অনলাইন প্রতারণাসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও অনলাইন জুয়া ও অনলাইনে বিভিন্ন ধরণের প্রতারণা প্রতিরোধে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। জানাগেছে -ধৃত আসামিসহ তার সহযোগীগণ  সেনাবাহিনীর সৈনিক পরিচয় দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে বাদীর সঙ্গে রাজশাহীতে ১০ কাঠা জমির শেয়ার ক্রয় করার জন্য প্রস্তাব দেয় । তারা আরও জানায় যে, তাদের ২টি শেয়ার ক্রয় করা আছে।  তার মধ্যে একটি শেয়ার একজন মহিলা সৈনিকের। কিন্তু মহিলা সৈনিকের কিছু টাকা বাকি থাকায় বাদীর নিকট হতে শেয়ার বিক্রি করে টাকা পরিশোধ করার প্রতিশ্রুতিতে কিছু টাকা চায়। এছাড়াও আসামিগণ বিভিন্ন সময় অনলাইন ভিডিও কলের মাধ্যমে সামরিক বাহিনীর ইউনিফর্ম পরিধান করে বাদীর সঙ্গে কথা বলে বিশ্বস্ততা অর্জন করে এবং বাদীকে অল্প টাকায় একটি শেয়ার ক্রয় করে দিবে বলে প্রলোভন দেখায়। আসামিরা নিজেদেরকে সামরিক বাহিনীর পরিচয় দেয়ায় বাদী সরল বিশ্বাসে জমির একটি শেয়ার ক্রয়ের উদ্দেশ্যে পর্যায়ক্রমে  সর্বমোট ১৭ লক্ষ ২৬ হাজার টাকা প্রদান করে। পরবর্তীতে টাকা পাঠানোর পর বিবাদীগণ শেয়ার দেওয়ার কথা বলে কাল ক্ষেপন করতে থাকলে এবং অতিরিক্ত আরো ৫ লক্ষ টাকা দাবি করলে বাদীর সন্দেহ হয়। এক পর্যায়ে বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে বাদী জানতে পারেন তারা একটি প্রতারণা চক্রের  সদস্য এবং কোন  বাহিনীতে চাকরি করেন না। পরবর্তীতে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায়  বাদী একটি প্রতারণা মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৩/১৭৭, তারিখ-০৭/১১/২০২৫, ধারা- ১৭০/১৭১/৪০৬/৪১৮/৪২০/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০। এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল?  মঙ্গলবার  রাত ০১.৩০ ঘটিকার সময় রংপুর জেলার পীরগাছা থানাধীন অভিরাম গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে সামরিক বাহিনীর পরিচয়ে প্রতারণা মামলার প্রধান আসামি মোঃ নাজমুল হাসান @ জিম (২৪), পিতা মোঃ সাজ্জাদ হোসেন ওরফে জাহিদুল ইসলাম, সাং- অভিরাম (নামা দোলা), থানা- পীরগাছা, জেলা- রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে যানা যায় যে, আসামি মোঃ নাজমুল হাসান @ জিম বিভিন্ন সময়ে নিজেকে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে প্রতারনার মাধ্যমে অনেকের কাছ থেকে অর্থ অত্মসাৎ করেছে। সে নিজেকে মাঝে মাঝে নারী সেনা সদস্য হিসেবেও পরিচয় দিতো এবং নারীর বেশ ধারণ করে ও নারীর কন্ঠে কথা বলে ভিডিও কলের মাধ্যমে প্রতারণা করতো এবং নারী কেলেঙ্কারিতে ফাঁসিয়ে টাকা আদায় করতো। ধৃত আসামি মোঃ নাজমুল হাসান @ জিম এর হেফাজত হতে নিম্ন বর্ণিত আলামত সমূহ উদ্ধার করা হয়েছে:এরমধ্যে রয়েছে সেনাবাহিনীর ইউনিফর্মঃ* কম্ব্যাট ড্রেস ০১ টি, কম্ব্যাট গেঞ্জি ০১ টি, ফিল্ডক্যাপ ০১ টি, টাওয়াল ০১ টি, ট্রাউজার ০১ টি। নৌবাহিনীর ইউনিফর্মঃ*  ৩ নং সাদা ড্রেস ০১ টি, কম্ব্যাট গেঞ্জি ০২ টি, নেভি জার্সিক্যাপ ০১ টি, টাওয়াল ০১ টি। বিভিন্ন বাহিনীর বিভিন্ন কালারের ক্যান্টিন গেঞ্জি ১৫ টি সামরিক বাহিনীর ভুয়া আইডি কার্ড ০৯ টি। বাটন মোবাইল ০৫ টি, স্মার্ট মোবাইল ০১ টি।মেয়েদের পরচুলা ০১ গোছা এবং মেকআপ সেট। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও  এই ধরনের চক্রের বিরুদ্ধে র‌্যাব ১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানাগেছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট