1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

ফরিদপুরে চেয়ারম্যানের সহযোগিতায় চায়না দুয়ারি জালের কারখানায় রমরমা ব্যবসা, প্রশাসনের অভিযানে নিয়ন্ত্রণহীন অবস্থা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

বিকাশ কুমার দাস,স্টাফ রিপোর্টারঃ

পাবনার ফরিদপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চেয়ারম্যানের সহযোগিতায় চায়না দুয়ারি জালের কারখানায় রমরমা ব্যবসা, প্রশাসনের অভিযানে নিয়ন্ত্রণহীন অবস্থা উপজেলা প্রশাসনের অভিযানে ডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুয়েল রানার বাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ হওয়ায় এলাকায় চাঞ্চল্যেকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে । প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর ফরিদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সানাউল মোর্শেদের নেতৃত্বে চেয়ারম্যান জুয়েল রানার বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানকালে অবৈধভাবে জাল মজুত রাখার দায়ে চেয়ারম্যানের স্ত্রী মোছা. মনিজা খাতুনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগেও একই বাড়িতে প্রশাসন অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল জব্দ করেছিল বলে জানা গেছে। সে সময় চেয়ারম্যানকে অবৈধ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত না থাকার বিষয়ে সতর্ক করা হয়েছিল। উপজেলা মৎস্য কর্মকর্তারা জানান, চায়না দুয়ারি জাল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই জাল দিয়ে মাছ ধরলে নদী ও খালের পোনা ও ডিম ধ্বংস হয়, যা জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। স্থানীয়দের অভিযোগ, ফরিদপুর উপজেলায় বর্তমানে তিন শতাধিক চায়না দুয়ারি জালের কারখানা চালু রয়েছে। এর মধ্যে ডেমরা ইউনিয়নে রয়েছে অন্তত ১০০ থেকে ১৫০টি কারখানা। এসব কারখানার পেছনে চেয়ারম্যান জুয়েল রানার প্রত্যক্ষ আশ্রয় ও প্রশ্রয় রয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
ডেমরার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চেয়ারম্যানের ছত্রছায়াতেই এসব কারখানা বহুদিন ধরে চলছে। কেউ প্রতিবাদ করলে ভয়ভীতি দেখানো হয়।
স্থানীয়রা মনে করেন, প্রশাসনের নিয়মিত অভিযান চালু থাকলে নদী ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা পাবে এবং দেশীয় প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধি পাবে।

এ বিষয়ে চেয়ারম্যান মো. জুয়েল রানা বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কোনো ব্যবসায়ীকে সেল্টার দিই না। আমার ছোট ভাই ব্যবসা করত, তার জাল আমার বাসায় রাখা ছিল।
ফরিদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সানাউল মোর্শেদ বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ অবৈধ জাল মজুত বা বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন এই অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট