1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা উত্তেজনা : সতর্ক অবস্থানে প্রতিবেশী দ্বীপরাষ্ট্রের সেনাবাহিনী

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

 আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলাকে ঘিরে উত্তেজনা এবং ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা বাড়তে থাকায় ত্রিনিদাদ এন্ড টোবাগো তাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছে। শুক্রবার সব সদস্যকে তাৎক্ষণিকভাবে ঘাঁটিতে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

পোর্ট অব স্পেইন থেকে এএফপি এ খবর জানায়। সেনাবাহিনীর পাঠানো এক বার্তায় বলা হয়েছে, বাহিনীকে ‘স্টেট ওয়ান অ্যালার্ট লেভেল’-এ রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ছুটি বাতিল করা হলো।

ভেনেজুয়েলার উপকূলের কাছেই অবস্থিত দ্বীপ রাষ্ট্র ত্রিনিদাদ এন্ড টোবাগো। যুক্তরাষ্ট্র সম্প্রতি ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে অন্তত ১৫টি সন্দেহভাজন মাদকবাহী নৌকায় বিমান হামলা চালায়। এতে ৬২ জন নিহত হয়।

ঘটনাস্থলে থাকা এএফপি সাংবাদিকরা জানান, এই ঘটনার পর পোর্ট অব স্পেইনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা খাবার ও জ্বালানি কিনতে দোকানে ভিড় করেন।

সরকার জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, ‘ত্রিনিদাদ এন্ড টোবাগো সরকার দেশটির রাজধানী পোর্ট অব স্পেইনে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে সক্রিয় যোগাযোগ রাখছে।’

মাদক পাচার দমনের নামে যুক্তরাষ্ট্র বিশাল সামরিক বাহিনী মোতায়েন করেছে। আটটি মার্কিন নৌবাহিনীর জাহাজ ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয়েছে। পুয়ের্তো রিকোয় মোতায়েন করা হয়েছে এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান। একটি বিমানবাহী রণতরী বহরও পথে রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালান মামলায় অভিযুক্ত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, ওয়াশিংটন মাদকবিরোধী অভিযানকে অজুহাত বানিয়ে কারাকাসে সরকার পরিবর্তনের চেষ্টা করছে। তাদের লক্ষ্য ভেনেজুয়েলার তেল দখল করা।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ভেনেজুয়েলায় হামলার কোনো পরিকল্পনা তার নেই। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, এমনকিছু বিবেচনায় নেই।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একই বার্তা দিয়েছেন। তিনি মায়ামি হেরাল্ডে প্রকাশিত একটি প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ বলে আখ্যা দেন। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলার প্রস্তুতি নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট