1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় দেড় কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন আমতলীতে বাজার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত উলিপুরে বণিক সমিতির সাথে মতবিনিময় সভা, উন্নয়ন নিয়ে নানা প্রস্তাব লাইন ভেঙে তেল নিতে যাওয়ায় পুলিশ সদস্যকে জরিমানা, জেলা পুলিশের প্রতিবাদ মাদক,সন্ত্রাসী,কিশোরগ্যাং,গোষ্ঠী সন্ত্রাসী বেআইনিদের সাথে আপোষ হবে না-মাদারীপুরের পুলিশ সুপার আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর : শিক্ষামন্ত্রী কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঘোড়াঘাটের ঐতিহাসিক নিদর্শন সুরা মসজিদ জিততে হলে ২৪৮ রান প্রয়োজন বাংলাদেশের ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত শনিবার শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী “সেবার ব্রতে চাকরী”- এই স্লোগানে মাদারীপুরে পুলিশ ট্রেইনি কনষ্টেবল নিয়োগে চলছে কর্মযজ্ঞ নজরদারিতে আছে,বলেই দায় শেষ? পীরগাছায় থামছে না অবৈধ মাটি লুট এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ছাত্রশিবিরের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ চুয়াডাঙ্গায় বজ্রপাতে নিহত-২ আমতলীতে চলতি বছরে দ্বিতীয় বারের মত,১৫ টাকার ৩০ কেজির চাল বিতরন কর্মসূচি অনুষ্ঠিত ডিএনসির অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেফতার সাড়ে ৩ লাখ মানুষের জন্য ৫০ শয্যার হাসপাতাল, নিজেই যেন রোগী: রুমিন ফারহানা আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক প্রদান করবেন মাদারীপুরে পাতিলাদি সরকারী প্রাইমারী স্কুল বেঞ্চের কাঠ দিয়ে ব্যক্তিগত আসবাবপত্র তৈরীর অভিযোগ সারাদেশে জ্বালানি সংকট,পীরগাছায় স্থবির পরিবহন পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তি

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন মরক্কো

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৪২১ বার পড়া হয়েছে

 ক্রীড়া ডেস্ক:

বিশ্ব ফুটবলে নতুন যুগের সূচনা করল মরক্কো। শক্তিশালী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে আফ্রিকান দেশটি।

সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল জুলিও মার্টিনেজে অনুষ্ঠিত ফাইনালে জোড়া গোল করেন তরুণ তারকা ইয়াসির জাবিরি। এই জয়ে মরক্কো শুধু নিজেদের প্রথম শিরোপা জিতেই ইতিহাস গড়েনি, বরং আর্জেন্টিনার সপ্তমবার শিরোপা জয়ের স্বপ্নও ভেঙে দিয়েছে।

ম্যাচের শুরু থেকেই মরক্কো আক্রমণাত্মক মনোভাব নিয়ে নামে। ১২তম মিনিটেই প্রথম গোলটি করেন প্রিমেইরা লিগে খেলা উইঙ্গার জাবিরি। এরপর ২৯ মিনিটে আবারও স্কোর করে মরক্কোর লিড দ্বিগুণ করেন এই তরুণ ফরোয়ার্ড।

বিরতির আগে দুই গোল হজম করে চাপের মুখে পড়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে একাধিকবার মরক্কোর রক্ষণভাগে আঘাত হানলেও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় আলবিসেলেস্তেরা। শেষ পর্যন্ত মরক্কোর রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায় কোনো গোল করতে পারেনি তারা।

এই জয়ে মরক্কো আফ্রিকার তৃতীয় দেশ হিসেবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়ের তালিকায় নাম লেখালো।

ফাইনালে জোড়া গোলসহ পুরো টুর্নামেন্টে ৫ গোল করেন ইয়াসির জাবিরি। যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হলেও গোলসংখ্যা সমান থাকায় টাইব্রেকিং নিয়মে গোল্ডেন বুট জিততে পারেননি তিনি। তবে দুর্দান্ত নৈপুণ্যে জিতেছেন সিলভার বল।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছেন মরক্কোর মিডফিল্ডার ওথমান মামা। অন্যদিকে, ফাইনালের আগপর্যন্ত একটিও গোল না খাওয়া আর্জেন্টিনার গোলরক্ষক সান্তিনো বার্বি পেয়েছেন গোল্ডেন গ্লাভস।

ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, পল পগবা, আর্লিং হলান্ডদের মতো বিশ্বসেরা তারকাদের ক্যারিয়ারে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ছিল একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। এবার সেই তালিকায় নতুন নাম ইয়াসির জাবিরি। টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্সে তিনি ফুটবলবিশ্বে নিজের উপস্থিতি জানান দিলেন জোরালোভাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট