1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। ‘নো কিংস’ নামে আয়োজিত এই গণআন্দোলনে নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত লাখো মানুষ অংশ নিয়েছেন।

ট্রাম্পের সাম্প্রতিক নীতি, নির্বাহী ক্ষমতার কেন্দ্রীকরণ এবং ‘একনায়কতান্ত্রিক শাসন প্রবণতা’র অভিযোগে দেশজুড়ে এই প্রতিবাদ ছড়িয়ে পড়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকেই রাজধানী ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি ও নিউইয়র্কের টাইমস স্কোয়ারে বিক্ষোভকারীরা জড়ো হতে থাকেন। হাতে প্ল্যাকার্ড, ব্যানার আর পতাকা নিয়ে তারা শ্লোগান তোলেন— ‘ডেমোক্রেসি, নট মনার্কি’ (গণতন্ত্র, রাজতন্ত্র নয়) এবং ‘নো কিংস ইন আমেরিকা’ (আমেরিকায় কোনো রাজা নয়)।

রয়টার্স জানিয়েছে, নিউইয়র্ক সিটিতে অন্তত এক লাখ মানুষ শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন। পুলিশও নিশ্চিত করেছে, কোনো সহিংসতা বা ভাঙচুর ছাড়াই বিক্ষোভ শেষ হয়। লস অ্যাঞ্জেলেস ও সান ফ্রান্সিসকোতেও সমানতালে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আন্দোলনের আয়োজকরা বলেছেন, ‘নো কিংস’ নামটি প্রতীকী— এটি যুক্তরাষ্ট্রের সংবিধান ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার আহ্বান। আয়োজক কমিটির এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা কোনো রাজনৈতিক দলের জন্য নয়, বরং দেশের মৌলিক নীতিগুলোর সুরক্ষার জন্য রাস্তায় নেমেছি।’

তবে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠরা অভিযোগ তুলেছেন, এই আন্দোলনে বামপন্থি সংগঠন ও ট্রাম্পবিরোধী আন্তর্জাতিক লবি যুক্ত। তাদের দাবি, এটি সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র। ট্রাম্প নিজে এ বিষয়ে এক ভাষণে বলেছেন, ‘আমি জনগণের প্রেসিডেন্ট, রাজা নই। যারা এসব দাবি করছে, তারা বিভ্রান্ত।’

অন্যদিকে বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকদের অনেকেই জানিয়েছেন, তারা ট্রাম্পের ‘অসংবিধানিক পদক্ষেপ’ নিয়ে উদ্বিগ্ন।

লেখক বেথ জাসলফ বলেন, ‘যেভাবে ফেডারেল প্রশাসন ও রাজ্য সরকারের ওপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়া হচ্ছে, তা আমেরিকার ইতিহাসে নজিরবিহীন।’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিক্ষোভ ট্রাম্প প্রশাসনের ওপর নতুন চাপ সৃষ্টি করবে। বিশেষ করে, তার ঘোষিত অভিবাসন নীতি ও বিচার বিভাগ সংস্কার পরিকল্পনা নিয়ে যে বিতর্ক চলছে, তা আরও তীব্র হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে #NoKings এবং #DefendDemocracy হ্যাশট্যাগে লাখো পোস্ট ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, এটি একদিনের বিক্ষোভ নয়— ‘গণতন্ত্র রক্ষার দীর্ঘযাত্রার শুরু’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট