1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

ওয়ানডেতে চার সিরিজে হার, আজ ঘুরে দাঁড়ানোর মিশনে নামছে বাংলাদেশ

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

টানা ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে নতুন সূচনার লক্ষ্য মেহেদী হাসান মিরাজদের। আজ শনিবার (১৮ অক্টোবর) ঘরের মাঠ মিরপুর শেরে–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে দুপুর ১:৩০টায়, সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠেই ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ, যা ওয়ানডে ইতিহাসে প্রথম। ওই সিরিজে কোনো ম্যাচেই পূর্ণ ৫০ ওভার খেলতে পারেনি টাইগাররা। শেষ দুই ম্যাচে তো ৩০ ওভার পার হওয়ার আগেই ইনিংস গুটিয়ে যায়।

এই পরাজয়ের ধারা শুধু আফগানিস্তান সিরিজেই থেমে নেই। গত নভেম্বর থেকে টানা চার ওয়ানডে সিরিজে পরাজিত হয়েছে বাংলাদেশ—সবগুলোই বিদেশের মাটিতে।

ঘরের মাঠে নিজেদের শেষ ওয়ানডে সিরিজে ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কাকে অবশ্য ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এছাড়া ক্যারিবিয়ানদের নিয়ে আছে সুখস্মৃতি। সর্বশেষ ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে এসেছিল। সেবার টাইগাররা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাদের হোয়াইটওয়াশ করেছিল।

পরিসংখ্যান বলছে, জিম্বাবুয়ের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজই একমাত্র টেস্ট খেলুড়ে দেশ, যাদের বিপক্ষে বাংলাদেশ নিয়মিতভাবে ওয়ানডেতে জয় পেয়েছে। দুই দলের মুখোমুখি ৪৭ ম্যাচে ২৪ জয়ে এগিয়ে ক্যারিবীয়রা। বাংলাদেশ জিতেছে ২১ ম্যাচ, বাকি দুটি পরিত্যক্ত হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট