1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় ডিবির অভিযানে ৩০ কেজির বিষ্ণুমূর্তি উদ্ধার,গ্রেফতার-২ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট সেনবাগে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল  এক বৃদ্ধের ডিএনসির অভিযানে ই-স্কাফসহ আটক-১ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং  সতীনের ঘরে দিন দুপুরে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণা অলংকার লুটে নিলো সতীন,অবশেষে দিশেহারা  প্রধানমন্ত্রীর প্রশাসনিক ছক বদল, নতুন মুখ যারা মাদারীপুর সরকারী কলেজ ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে স্থানীয় এমপি’র মাদক,কিশোরগ্যাং,চাঁদাবাজ,ভূমিদস্যু,মবের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড  পীরগাছায় চোরাই বিদ্যুতের অভিযোগে স্কুলের মিটার ও ড্রপতার বাজেয়াপ্ত বগুড়ায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত লাফিয়ে বাড়ছে তেলের দাম, ধস নেমেছে শেয়ারবাজারেও সবুজ শাক “ঘি কাঞ্চন” সবজী চাষে আর্থিক স্বচ্ছলতা ফিরলো মাদারীপুরের কৃষক আলমগীর মাতুব্বরের উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব অবৈধ অস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় মাগুরা জেলা পুলিশ,রাজারবাগে আইজিপির পুরস্কার গ্রহণ ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বিষাক্ত গ্যাসে ফসলহানি ক্ষতিপূরণের দাবিতে কৃষকের মানববন্ধন

রাজবাড়ীর কালুখালী মোহনপুর বিলের পানি নিষ্কাশন না হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষির সঙ্গে জড়িত কয়েক হাজার মানুষ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

রাজবাড়ী প্রতিনিধী:
রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মোহনপুর বিলের পানি নিষ্কাশন না হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষির সঙ্গে জড়িত কয়েক হাজার মানুষ।
প্রায় পাঁচ গ্রামের কৃষি কাজ বন্ধ হয়ে পড়েছে। পাট, পেঁয়াজ, রসুন, গম, যব চাষের মৌসুম চলে এলেও বিলে পানি জমে থাকায় চাষাবাদ করতে পারছেন না কৃষকরা। ফলে হতাশায় দিন কাটছে হাজার হাজার কৃষকের।

এ বিষয়ে কৃষকরা বিভিন্ন সময়ে উপজেলার কৃষি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে ঘুরেছেন, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত পাঁচ গ্রামের কৃষকেরা সম্মিলিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন শেষে নিজেদের অর্থায়নে খাল পুনঃখনন কাজ শুরু করেছেন।

এদিকে, খাল ভরাট করে অবৈধ স্থাপনা, বাড়ি ও দোকান ঘর নির্মাণ করায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভান্ডার খোলা, বড় বাংলাট, কালিনগর, পাটবাড়িয়া, চৌবারিয়া গ্রামের মোহনপুর বিলের পানি বের হতে পারছে না। এতে করে কয়েক হাজার কৃষক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

স্থানীয় কৃষকরা জানান, শত বছর ধরে এই খাল দিয়ে পানি প্রবাহিত হয়। গত বছর কয়েকজন মানুষ প্রভাব বিস্তার করে খাল বন্ধ করে দেওয়ায় তাঁদের বিলের পানি প্রবাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ফলে গত তিনটি ফসলি মৌসুমে ৪ হাজার একর জমিতে চাষাবাদ থেকে বঞ্চিত রয়েছেন তাঁরা।

পাঁচ গ্রামের মানুষ একযোগে খাল পুনঃখনন করছেন এমন খবর ছড়িয়ে পড়লে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান এবং কৃষকদের সঙ্গে কথা বলেন। তবে কৃষকরা তাঁদের ন্যায্য দাবি থেকে সরে না এসে নিজেরাই খাল খনন চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন কৃষক গোলাম মোস্তফা রাজা, হারুন অর রশীদ, বিল্লাল হোসেন, জলিল মন্ডল, সামাদ আলী, হুমায়ুন, কাদের মন্ডল, টিপু মোল্লা, জিয়াউল হক, রাজাসহ কয়েক হাজার কৃষক।

বৃহস্পতিবার সকাল ১০টায় আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠ স্কুলের সামনের সড়কে কয়েক হাজার কৃষক মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শত শত কৃষক ভেকু মেশিন সাথে নিয়ে নিজেরাই খাল পুনঃখননে নেমে পড়েন।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং কৃষকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, গ্রামবাসীদের তথা কৃষকদের দাবি ন্যায়সংগত। তবে আলোচনার মাধ্যমে খাল পুনঃখননের কথা বলা হলেও কৃষকরা তাঁদের দাবির পক্ষে অনড়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট