1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধনরাণীশংকৈলে

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

রাণীশংকৈল প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় তিন দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বেসরকারি শিক্ষক-কর্মচারীগণ।

১৫ ই অক্টোবর ওর সাথে। বৃহস্পতিবার সকালে উপজেলার রাণীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

তিন দফা দাবির মধ্যে রয়েছে ১. ২০% বাড়ি ভাতা প্রদান,২. ১৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান, এবং ৩. ৭৫% উৎসব ভাতা বাস্তবায়ন।

শিক্ষক-কর্মচারীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে কেন্দ্রীয় হাই স্কুল মাঠ থেকে একটি বিক্ষোভ র‍্যালি বের করেন। র‍্যালিটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেন।

র‍্যালি শেষে শিক্ষকরা উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচি পালন করতে চাইলে সেনাবাহিনী তাদের বাধা দেয়। পরে শিক্ষকরা উপজেলা পরিষদের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রাখেন। সমাবেশে মাধ্যমিক, কারিগরি শিক্ষা ও মাদ্রাসার সকল শিক্ষক সংগঠন একত্রিত হয়ে কার্যক্রম চালিয়ে যান, বিক্ষোভ সমাবেশে বাসিসের আহবায়ক প্রধান শিক্ষক মো: সোহেল রানা রানীশনকৈল পাইলট উচ্চ বিদ্যালয়, বিটিএর প্রধান শিক্ষক সভাপতি মো : বাবর আলি, বি,এম,এস বালিকা উচ্চ বিদ্যালয়, পদমপুর কারিগরি কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন,মীর নাসেরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মৌ: মো নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক নাসিরুদ্দিন, মহিলা কলেজের সহকারী অধ্যাপক জুলফিকার আলি, বাসিস এর কেন্দ্রীয় কমিটির ক্রীড়াসম্পাদক মো: মোশারফ হোসেন, এবিএস এম কামরুল হুদা,সহকারী শিক্ষক,পদমপুর উচ্চ বিদ্যালয়, বাসিসের জেলা সহ সভাপতি মো : ফেরদৌস আলম মানিক।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষকরা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি শিক্ষকদের মতো সুযোগ-সুবিধা না পাওয়ায় তাদের জীবনযাপন দিন দিন কষ্টকর হয়ে উঠেছে।উক্ত সমাবেশে বিএনপি ও জামায়াত নেতৃত্ব বৃন্দ যৌক্তিক দাবীর সাথে একাত্মতা পোষন করেন, জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক মো : রজব আলী, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো: মিজানুর রহমান মাষ্টার, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক মো শাহজাহান আলী, পীরগনজ বিএনপি সভাপতি মো জাহিদুর রহমান।

“আজকের মধ্যে যদি শিক্ষকদের তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করা হয়, তাহলে আগামীকাল থেকে এক দফা আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।”

বিক্ষোভে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা শিক্ষক নির্যাতন ও লাঞ্ছনার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

এছাড়া মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি নেতৃবৃন্দ শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সব দল ও শ্রেণিপেশার মানুষের এগিয়ে আসা উচিত।

শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট