1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
জিততে হলে ২৪৮ রান প্রয়োজন বাংলাদেশের ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত শনিবার শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী “সেবার ব্রতে চাকরী”- এই স্লোগানে মাদারীপুরে পুলিশ ট্রেইনি কনষ্টেবল নিয়োগে চলছে কর্মযজ্ঞ নজরদারিতে আছে,বলেই দায় শেষ? পীরগাছায় থামছে না অবৈধ মাটি লুট এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ছাত্রশিবিরের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ চুয়াডাঙ্গায় বজ্রপাতে নিহত-২ আমতলীতে চলতি বছরে দ্বিতীয় বারের মত,১৫ টাকার ৩০ কেজির চাল বিতরন কর্মসূচি অনুষ্ঠিত ডিএনসির অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেফতার সাড়ে ৩ লাখ মানুষের জন্য ৫০ শয্যার হাসপাতাল, নিজেই যেন রোগী: রুমিন ফারহানা আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক প্রদান করবেন মাদারীপুরে পাতিলাদি সরকারী প্রাইমারী স্কুল বেঞ্চের কাঠ দিয়ে ব্যক্তিগত আসবাবপত্র তৈরীর অভিযোগ সারাদেশে জ্বালানি সংকট,পীরগাছায় স্থবির পরিবহন পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের সদস্য রংপুরে গ্রেপ্তার বগুড়ায় ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেফতার সরাইলে মেঘনা তীরে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোলাহাটে ‘উপজেলা তরুণ সংঘ’র সদস্য সংগ্রহ অভিযান শুরু: সৎ ও ধর্মপ্রাণ যুবকদের যুক্ত হওয়ার আহ্বান বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত মব নিয়ে কঠোর অবস্থানে সরকার: ডা. জাহেদ

রংপুরে ভেজাল গুড় উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা, কারখানা বন্ধ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টারঃ
রংপুর মহানগরীর দর্শনা এলাকায় ভেজাল গুড় উৎপাদনের অভিযোগে মেসার্স ‘মা-বাবার দোয়া’ গুড় কারখানার মালিক নুর মোহাম্মদকে ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রংপুর জেলা কার্যালয় এবং পুলিশের একটি দল সহযোগিতা করে। এসময় কারখানায় বিপুল পরিমাণ রাসায়নিক, ইন্ডাস্ট্রিয়াল কালার, পঁচা মিষ্টি ও নিম্নমানের উপাদান ব্যবহার করে গুড় উৎপাদনের প্রমাণ মেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, “মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে অবৈধ পণ্য ব্যবহার করে গুড় প্রস্তুত করা হচ্ছিল। যা মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। সুতরাং অপরাধ প্রমাণিত হওয়ায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুসারে দুই লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের জেল দিয়েছি এবং কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। ভেজাল ও নিম্নমানের খাদ্য উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মানুষের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে এমন কোনও প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না।”
এদিকে স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান,  দীর্ঘদিন ধরে এই কারখানায় ভেজাল গুড় তৈরি হচ্ছিল, যা বাজারে ছড়িয়ে পড়ছিল বিভিন্ন হাটবাজারে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট