1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

মিঠাপুকুরের আমাইপুর গ্রামে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম আউলিয়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুর উপজেলার আমাইপু্র গ্রামের ঘরে ঘরে অ্যানথ্রাক্স দেখা দিয়েছে। এ গ্রামের ৯ জনের শরীরে অ্যানথ্রাক্স সনাক্ত হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর উপজেলার ইমাদপুর ইউনিয়নের আমাইপুর গ্রামে ইব্রাহিম মিয়ার একটি
অসুস্থ গরু জবাই করা হয়েছিল। এর মাংস থেকে ওই গ্রামে অ্যানথ্রাক্স রোগ ছড়িয়ে পড়ে। মাংস নাড়াচাড়া করে ওই সময়ে স্বাস্থ্য বিভাগ ৪ জনের দেহে অ্যানথ্রাক্সের উপস্থিত পায়। পরে, সংস্পর্শে আসা আরও ৫ জনের শরীরে অ্যানথ্রাক্সের লক্ষণ দেখা গেছে। সরেজমিনে উপজেলার আমাইপুর গ্রামে গিয়ে দেখা গেছে, আ্যানথ্রাক্স আক্রান্ত রোগীরা শরীরে ক্ষত নিয়ে দিনযাপন করছেন। আক্রান্তদের অনেকেই স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়ার কথা জানান। ভুক্তভোগীরা জানান, প্রাণিসম্পদ দপ্তর গ্রামে কিছু গবাদিপুশুকে টিকা দিলেও এখনো অনেক বাড়ির গবাদিপশু টিকা পায়নি। এছাড়াও উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও আ্যানথ্রাক্স মোকাবেলায় তেমন কোন উদ্যোগ নেই। এ কারণে এই রোগ ছড়িয়ে পড়ছে প্রায় ঘরে। ইতিমধ্যে উপজেলার আমাইপুর, দূর্গাপুর ও তরফসাদি গ্রামে আ্যানথ্রাক্স উপস্বর্গের রোগী পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ বলছেন ৬ জন আ্যানথ্রাক্স রোগী রয়েছে তাদের চিকিৎসা চলছে। তবে বাস্তবে এই হিসাব অনেক বেশি। আমাইপুর গ্রামের দুই দিনমজুরের শরীরে এ রোগটি দেখা যায়,তাদের হাত, কোমর ও পিঠে আ্যানথ্রাক্সের ক্ষত রয়েছে। তারাও স্থানীয় চিকিৎসকের পরামর্শে ঔষুধ ও পাউডার ব্যবহার করছেন। এছাড়াও ওই গ্রামের অনেকেই শরীরে চুলকানি ও ছোট বড় ক্ষত নিয়ে আতংকে রয়েছেন। অনেকেই লোকলজ্জায় প্রকাশ করছেন না। এমনি এক গৃহীনি তার স্বামী বিদেশ থাকে। তিনি আ্যনথ্রাক্সে আক্রান্ত হলেও নিজেকে আড়াল করে স্থানীয় চিকিৎসকের পরামর্শে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

মিঠাপুকুর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলতাব হোসেন বলেন, উপজেলায় বর্তমানে গরুর সংখ্যা প্রায় ৩ লাখ এবং দেড় লাখেরও বেশি ছাগল রয়েছে । সরকারি ভাবে ৩৪ হাজার গবাদি পশুর জন্য টিকা বরাদ্দ পাওয়া গেছে, যা চাহিদার তুলনায় অনেক কম।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. রাশেবুল ইসলাম বলেন, আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই এলাকায় কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট